একগুঁয়েমিতেই ধনকুবের, এক সাধারণের লটারিতে জ্যাকপট জেতার খবর ভাইরাল
একগুঁয়েমিতেই ধনকুবের, এক সাধারণের লটারিতে জ্যাকপট জেতার খবর ভাইরাল
লটারির (lottery) টিকিট (ticket) জুয়ার চেয়ে কোনও অংশে কম নয়। ভাগ্য ভাল থাকলে কেউ তা জিততে পারে, না হলে বছরের পর বছর আশা নিয়ে মানুষ টিকিট কেটেই যেতে থাকে খেলার জন্য। সম্প্রতি আমেরিকার এক নাগরিক লটারিতে জ্যাকপট জিতেছেন। তাঁকে নিয়েই খবর বিশ্ব জুড়ে।

৩০ বছর পরে সফল
যদিও বিষয়টিকে অনেকেই বলবেন সাধারণ। কেননা প্রতিদিন খেলা হয়, তাতে কেউ না কেউ তো জিতবেনই। প্রকৃতপক্ষে এই ব্যক্তি ১৯৯১ সাল থেকে একই সেটের টিকিট কিনছিলবেন। এবার সফল হলেন। এই খবর সারা বিশ্বেই ভাইরাল হয়েছে।

ভাগ্যের ওপরে বিশ্বাস ছিল
কিছু মানুষ একগুঁয়ে। যেটা তাঁরা ভাবেন, করতেই থাকেন। ভাবেন তিনি যেটা ভাবছেন সেটাই ঠিক। তবে কেউ কেউ সফল হওয়ার লক্ষ্যে কোনও কাজ টানা করে যেতে যেতে থাকেন। এই লোকটির সঙ্গেও এমনই ঘটনা ঘটেছে। লটারির টিকিটের মাধ্যমে জয়ের ব্যাপারে কেউ নিশ্চিত হতে পারে না। কিন্তু এই ব্যক্তির বিশ্বাসের প্রশংসা করতে হবে। আমেরিকার মিশিগানে বসবাসকারী এই ব্যক্তি ১৯৯১ সাল থেকে অর্থাৎ গত প্রায় ৩০ বছর ধরে একই সেট লটারির টিকিট কিনছিলেন।

জ্যাকপট পেয়ে বিশ্বাস করতে পারছেন না
৬১ বছর বয়সী ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি এখনও। তবে লটারি জেতার পরে ওই ব্যক্তি কর্মকর্তাদের বলেছিলেন, তিনি ১৯৯১ সাল থেকে একই সেটের টিকিট কিনছিলেন। কিন্তু জয় পাননি। তিনি কয়েকবার নাম পরিবর্তন করার কথাও ভেবেছিলেন। কিন্তু তিনি জেদ করেই একই সেটের টিকিট কাটতে থাকেন। আর এবার ১৮.৪১ মিলিয়ন ডলারের লটারি জিতে বিশ্বাসই করতে পারছেন না। ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমাণ ১,৩৬, ৪৮, ৭৭, ৮১৮ টাকা।

ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত
ওই ব্যক্তি যে টাকা পেয়েছেন, তার থেকে ১১.৭ মিলিয়ন ডলার নগদ নেবেন বলে জানিয়েছেন। এর থেকে কিছু টাকা তিনি পরিবারকে দেবেন আর কিছুটা দান করবেন আর বাকিটা রেখে দেবেন ভবিষ্যতের জন্য।
তবে লটারির টিকিট শুধু আমেরিকার মানুষই পান না। এদেশের এরাজ্যের অনেক মানুষই পান। বেশ কয়েকমাস আগে পেশায় মৎস্যজীবী দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর চড়বিদ্যা অঞ্চলের ৭ নম্বর কুমড়ো থালির বাসিন্দা সুভাষ দলুই লটারির টিকিট কেটে কোটিপতি। মাছ আর কাঁকড়া ধরে সংসার চললেও লটারির টিকিট কেনা ছিল তাঁর কাছে নেশার মতো। টাকা দিয়ে চার মেয়েকে লেখা-পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবেন বলে জানিয়েছিলেন। পাশাপাশি তিনি ঘর মেরামতি করবেন। আর সাধারণ মানুষকে সাহায্যেরও আশ্বাস দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications