Mamata Banerjee At Madrid: শাড়ি-হাওয়াই চটিতেই মাদ্রিদের রাস্তায় দৌড় মমতার! সুর তুললেন একর্ডিয়ানে
Mamata Banerjee At Madrid: রাজনৈতিক সত্ত্বার বাইরেও মুখ্যমন্ত্রীর ব্যক্তি স্বত্বা বরাবরই নজর কেড়েছে। কখনও তিনি কবি, কখনও শিল্পী আবার কখনও কখনও খোলা মঞ্চে গেয়ে ওঠেন গান। পা মেলান নাচের তালেও। পাঁচ বছর বাদে বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার স্পেনের স্থানীয় সময় দুপুরে মাদ্রিদে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। আর বিদেশের মাটিতে গিয়ে রাজনৈতিক কচকচানির বাইরে বেরিয়ে তিনি যেন কিছুটা অক্সিজেন নিচ্ছেন। মাদ্রিদ থেকে আসা মমতার ছবি যেন সে কথাই বলছে।

কখনও মাদ্রিদের রাস্তায় তিনি ছুটছেন, আবার কখন হেঁটে যাচ্ছেন জলাশয়ের ধারে। আবার কখনও বাদ্যযন্ত্রে তুলছেন সুর। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি। মুখ্যমন্ত্রীর সঙ্গেই বাংলার প্রতিনিধিদলে এসেছেন শিল্পপতিরা।
তাঁরাও বৃহস্পতিবার গোটা দিনেই একাধিক বৈঠকে ব্যস্ত ছিলেন সবাই। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড'-এর দুই কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশুশেখর দে স্পেনের প্রকাশনা জগতের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই সঙ্গে লা লিগার মহাকর্তা হাভিয়ার তেভেজ়ের সঙ্গে বৈঠক মমতার।
An exciting development is on the horizon! Tempe Grupo Inditex (Zara) , a major player in the textile industry, is expanding its operations. They are partnering with private entities to shift manufacturing to West Bengal, with production set to begin before Christmas 2023. During the Bengal Global Business Summit in 2019, a segment titled ‘Downstream Polymer and Plastic Industry,’ was conceived aligning with our collective vision. To facilitate the mega project, we are in talks to grant Tempe and its partners approximately 100 acres of concessional land in a suitable location with all support from the government for a PU factory. This venture promises growth, sustainability, and a prosperous future for West Bengal.তবে এতসব কর্মসূচির মধ্যেও বেশ হালকা মেজাজেই ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেখানেই যান সেখানে পায়ে হেঁটে আশপাশ ঘুরে দেখা তাঁর নেশা। আর তা বাদ গেলো না মাদ্রিদও। বৃহস্পতিবার সপারিষদ স্পেনের রাস্তায় ঘুরতে দেখা গেল তাঁকে। তবে শুধু ঘোরাঘুরিতেই থেমে থাকেননি তৃণমূল সুপ্রিমো। এক ব্যক্তির কাছ থেকে পিয়ানো একর্ডিয়ান নিয়ে তাতে রীতিমতো সুর তুললেন মমতা।
উল্লেখ্য, মাদ্রিদ স্পেনের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর। পাশাপাশিই রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভরকেন্দ্র। একই সঙ্গে দক্ষিণ ইউরোপের প্রথম সারির অর্থনৈতিক 'হাব'ও বটে। মাদ্রিদের পুর এলাকার মধ্যে পড়ে 'টেলেফোনিকা', 'ইবেরিয়া', 'বিবিভিএ' এবং 'এফসিসি'র মতো প্রতিষ্ঠানের সদর দফতর।
গোটা দেশের ব্যাঙ্কিং কাজ-কারবারের অধিকাংশই নিয়ন্ত্রিত হয় মাদ্রিদ থেকে। ইউরোপের যে কোনও শহরের মতোই আধুনিক পরিকাঠামোর পাশাপাশি মাদ্রিদ তার অনেক রাস্তা আর পাড়ার মধ্যে অতীত ইতিহাস বিছিয়ে রেখেছে। আর সেই ইতিহাসের পাতায় হাতড়ে দেখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications