'কেমছো ট্রাম্প' এবার 'হাউডি মোদীর' পাল্টা! মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের আগে 'ভেন্যু' বিতর্ক
'কেমছো ট্রাম্প' এবার 'হাউডি মোদীর' পাল্টা! মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের আগে তোলপাড় 'ভেন্যু'র
মার্কিন মুলুকের হিউস্টনে ৫০ হাজার মানুষের উপস্থিতিতে 'মোদী মোদী ' রব শোনা গিয়েছিল। আর এবার ভারতের বুকে 'ট্রাম্প ট্রাম্প' স্লোগান শোনা যাবে কি না, তা নিয়ে জল্পনা উস্কে দিল সাম্প্রতিক তথ্য! কারণ এবার ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। উপলক্ষ্য 'কেমছো মোদী'। ওয়াকিবহাল মহলের দাবি, ট্রাম্পের দেশে আয়োজিত ' হাউডি মোদী'র পাল্টা হিসাবে এবার ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে 'কেমছো ট্রাম্প'।

'কেমছো ট্রাম্প' ও বিতর্ক
অনুষ্ঠানের নাম 'কেমছো ট্রাম্প'। নাম শুনেই নির্ধারণ করা সহজ যে, এর মধ্যে গুজরাতের গন্ধ রয়েছে। আর তাতেই স্পষ্ট যে 'কেমছো ট্রাম্প' আয়োজিত হতে চলেছে আমেদাবাদে। তবে এই আমেদাবাদ 'ভেন্যু' নিয়েই ভ্রূ কুঁচকেছে বসেছে মার্কিন প্রশাসন।

কেন গুজরাতকে চাইছেনা মার্কিন প্রশাসন?
প্রসঙ্গত, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, মার্কিন প্রশাসন চাইছে 'কেমছো ট্রাম্প' এর আয়োজন হোক আমেদাবাদারে বদলে দিল্লিতে। ভারতের রাজধানীতেই মার্কিন প্রেসিডেন্টের সভা আয়োজনের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশসান। কারণ, ভর সফরে এসে দিল্লির বাইরে যেতে একদমই রাজি নন মার্কিন রাষ্ট্রনেতা।

দিল্লিতে ট্রাম্পের অনুষ্ঠান কেন চাইছে না মোদী প্রশাসন?
প্রসঙ্গত, হিউস্টনে যে পরিমাণ জনসংখ্যা দেখা গিয়েছিল, তা দিল্লির এনসিআর-এ সম্ভব হবে না ট্রাম্পের সভার জন্য । উল্লেখ্য, সাম্প্রতিক ইরান-মার্কিন সম্পর্ক ও সিএএ প্রতিবাদকে সামেন রেখে দিল্লিতে এই অনুষ্ঠানের টিআরপি কতটা বাড়বে, তা নিয়ে রয়েছে সন্দেহ। আর সেই সন্দেহের বশবর্তী হয়েই এবার মোদা সরকার চাইছে না এই অনুষ্ঠান আয়োজিত হোক দিল্লিতে।

আমেদাবাদের কোথায় আয়োজনের বন্দোবস্ত হচ্ছে?
শোনা যাচ্ছে, আগামী মাসেই ভারতে আসছেন ট্রাম্প। আর সেই কারণে 'কেমছো ট্রাম্প' এর অনুষ্ঠানে বুক করা হয়েছে আমেদাবাদের মোতেরা স্টেডিয়াম। সেখানে ১ লাখেরও বেশি মানুষের বসবার আয়োজন রয়েছে।আগামী ২৪-২৬ ফেব্রুয়ারির মধ্যে ট্রাম্পের ভারত সফর রয়েছে বলে খবর। তার আগে এই 'ভেন্যু ' বিতর্কের ইতি ঘটে কি না সেদিকে নজর সকলের।












Click it and Unblock the Notifications