রয়েছে ক্যানসার সৃষ্টিকারি অ্যাসবেসটস, ৩৩ হাজার বেবি পাউডার বাজার থেকে তুলে নিল জনসন

জনসন অ্যান্ড জনসন সংস্থাকে নিয়ে তরজা বহুদিন ধরেই চলে আসছিল। শিশুদের এই পণ্যে রয়েছে ক্যান্সার রোগ সৃষ্টিকারী অ্যাসবেসটস।

জনসন অ্যান্ড জনসন সংস্থাকে নিয়ে তরজা বহুদিন ধরেই চলে আসছিল। শিশুদের এই পণ্যে রয়েছে ক্যান্সার রোগ সৃষ্টিকারী অ্যাসবেসটস। সম্প্রতি আমেরিকার স্বাস্থ্য নিয়ন্ত্রকের আধিকারিকরা অনলাইনে বিক্রি হওয়া জনসন বেবি পাউডারের মধ্যে অ্যাসবেসটস পেয়েছে। তাঁরা ওই পাউডারের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছিল। এরপরই শুক্রবার জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে জানানো হয় যে তাদের ৩৩ হাজার বেবি পাউডার বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ এসেছে।

৩৩ হাজার বেবি পাউডার বাজার থেকে তুলে নিল জনসন

এই পদক্ষেপের ফলে জনসন অ্যান্ড জনসনের শেয়ার ৬ শতাংশেরও বেশি কমে গিয়ে তা ১২৭.‌৭০ ডলারে (‌৯৮.‌৭ পাউন্ড)‌ নেমে গিয়েছে। এই প্রথমবার সংস্থাকে বাজার থেকে বেবি পাউডার তুলে নেওয়ার মত পদক্ষেপ করতে হল। কারণ এই পাউডারের মধ্যে অ্যাসবেসটস থাকার সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নিয়ামকরা এই পাউডারে অ্যাসবেসটস খুঁজে পায়। অ্যাসবেসটস একটি পরিচিত কার্সিনোজেন (‌ক্যান্সারের উপাদান)‌ যা মারাত্মক মেসোথেলিয়ম ক্যান্সারের সঙ্গে যুক্ত হয়েছে। ১৩০ বছরের পুরনো মার্কিনি সংস্থার বিরুদ্ধে এটাই প্রথম ধাক্কা নয়, বরং এর আগেও বেবি পাউডার, ওপিওয়েড, চিকিৎসার যন্ত্রপাতি এবং

অ্যান্টিসাইকোটিক রিস্পারডালের মত ওষুধকেও বহু মামলা-মোকাদ্দমার সম্মুখিন হতে হয়েছিল। জনসনের আইনি পরামর্শদাতা জানান, তাদের অ্যান্টিসাইকোটিক ওষুধ রিস্পারডাল সেবন করলে পুরুষদেরও বাড়বে স্তন। এই তথ্য গোপন করে যাওয়ার জন্য বিরাট জরিমানার মুখে পড়তে হয়েছে জনসন অ্যান্ড জনসনকে। ফিলাডেলফিয়ার বিচারকরা এই কোম্পানিকে ৮ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য ৫৭ হাজার কোটি টাকা। জনসন অ্যান্ড জনসন ইতিমধ্যেই গ্রাহকদের কাছ থেকে বেবি পাউডার পণ্যের ওপর ১৫ হাজার মামলা লড়ছে। গ্রাহকদের দাবি, শিশুদের এই পাউডার ব্যবহার করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলেন সংস্থার মহিলা স্বাস্থ্য পণ্যের প্রধান ডাঃ সুজান নিকলসন জানান, তাদের পণ্যে অ্যাসবেসটস পাওয়া খুবই অস্বাভাবিক। তাদের পরীক্ষার সঙ্গে এটা অত্যন্ত অসঙ্গতিপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+