ইতালি যেন মৃত্যুপুরী, একদিনে ২৫০ জনের মৃত্যু করোনা ভাইরাসের হানায়
করোনা ভাইরাসের প্রভাব যেন আরও প্রকট হচ্ছে যত দিন যাচ্ছে। বিশ্বের তাবড় শক্তিশালী দেশগুলিতেও এই ভাইরাসের প্রভাবে সর্বাত্মক আকার নিতে শুরু করেছে। চিন থেকে যে ভাইরাসের সংক্রমণ শুরু, এশিয়া ছাড়িয়ে তা পৌঁছে গিয়েছে ইউরোপ, আমেরিকা ও আফ্রিকায়। এবং সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ইউরোপের দেশগুলিতে।

একদিনে মৃত ২৫০ জন
ইতালিতে ইতিমধ্যে ১২৬৬ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এবং এদিন শুক্রবারেই অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে সেদেশে।

লাফিয়ে বাড়ছে আক্রান্ত
ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার থেকে বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৬০ জন। নতুন করে ২৫৪৭ জনের দেহে এই মারণ ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এখনও পর্যন্ত ইতালিতে ১৪৩৯ জন এই রোগ সারিয়ে উঠেছেন। এছাড়াও ১৫ হাজার জনের চিকিৎসা চলছে।

ইতালি যেন মৃত্যুপুরী
মৃত্যুর হারের দিক থেকেও চিন, ইরান, দক্ষিণ কোরিয়া, স্পেনের মতো দেশকে ছাপিয়ে সবার ওপরে রয়েছে ইতালি। ফলে এখানে পরিস্থিতি যে ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। এখনও ইতালিতে ১৩০০ জনের বেশি মানুষ সংকটজনক অবস্থায় রয়েছেন। ফলে মৃত্যু-মিছিল যে আরও বাড়বে তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়।












Click it and Unblock the Notifications