Israel-Palestine Conflict: ইজরায়েলি সেনার হাতে খতম হামাস কমান্ডার
গাজায় অনুপ্রবেশ করে রক্তক্ষয়ী যুদ্ধের দামামা বাজিয়েছিল যে হামাস জঙ্গিরা তার নেতৃত্ব দেওয়া জঙ্গি নেতা। ইজরায়েলি সেনা দাবি করেছে তাঁকে হত্যা করে ফেলেছে তারা। নিহত হামাস জঙ্গি নেতার নাম বিলাল আল কাদরা। এই নিয়ে তৃতীয় হামাস কমান্ডারকে নিকেশ করল ইজরায়েলি সেনা।
ইজরােয়লি বায়ুসেনার হামলায় এই জঙ্গি নেতার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল রােত গাজায় হামাস অধ্যুষিত এলাকা বোমা বর্ষণ করেছিল ইজরায়েলি বায়ুসেনা। সেই বোমা বর্ষণেই মারা গিয়েছে হামাস কমান্ডার এমনই দাবি করা হয়েছে ইজরায়েলি সেনার পক্ষ থেকে।

গত কয়েকদিন ধরে ইজরােয়ল প্যালেস্তাই যুদ্ধ ভূমিতে পরিণত হয়েছে। হঠাৎই গত শনিবার ইজরায়েলের গাজায় হামলা চালায় হামাস জঙ্গিরা। কার্যত ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা। তারপর থেকে গাজা আর ইজরােয়লে যেন রক্তের হোলি খেলা চলছে। বৃষ্টির মতো রকেট বর্ষণ করছে দুই পক্ষ। নির্বিচারে চলছে হত্যালীলা।
গাজায় পণবন্দি করে রাখা হয়েছিল অসংখ্য ইজরায়েলিকে।
তারপর থেকে হামাস জঙ্গিদের বিরুদ্ধে জল-স্থল-আকাশ পথে প্রতিরোধ গড়ে তুলেছে ইজারায়েল। হামাস জঙ্গিদের ভাতে মারতে গাজায় খাবার,পানীয়, বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইজরায়েল। গাজা থাকে দেশের নাগরিকদের পালিয়ে আসার অনুরোধ জানিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা থেকে পন বন্দিদের উদ্ধারের মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে ইজরায়েলি সেনা।
হামাস জঙ্গিদের নির্মুল করে দিতে মরিয়া ইজরায়েল। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব। এভাবে ইজরায়েলের উপর হামলা চালানোয় হামাস জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে প্রায় সব দেশ। ইজরায়েলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা। আরব দেশ গুলিও ইজরায়েলের উপরে হামলার তীব্র নিন্দা করেছে। শয়ে শয়ে মানুষের মৃত্যু হচ্ছে যুদ্ধে।
একই মধ্যে রবিবার হামাস কমান্ডার নিকেশের খবর শুনিয়েছে ইজরায়েলি বায়ু সেনা। তারা ভিডিএ প্রকাশ করে জানিয়েছে ইজরায়েলের সীমান্ত গ্রাম নিরিমে রাতের অন্ধকারে গোপনে এয়ারস্ট্রাইক চালিয়েছিল তারা। সেখানেই লুকিয়ে ছিলেন সেই হামাস জঙ্গি নেতা যাঁর নেতৃত্বেই ইজরায়েলের হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই গোপন ডেরায় এয়ার স্ট্রাইক চালিয়ে হামাস জঙ্গি নেতাকে খতম করেছে তারা।












Click it and Unblock the Notifications