Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লন্ডনে টিউব রেলে বিস্ফোরণ, দায় স্বীকার করল ইসলামিক স্টেট

লন্ডনের টিউব রেলে বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করল জঙ্গি সংগঠন ইসলামিক, এই বিস্ফোরণের জেরে লন্ডন শহরে সতর্কতার মাত্রা বাড়িয়ে 'ক্রিটিক্য়াল' করা হয়েছে

লন্ডনের টিউব রেলে বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করল জঙ্গি সংগঠন ইসলামিক। শুক্রবার ট্রেনের মধ্যে বালতি বোমা বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ২৯জন। এদিকে এই বিস্ফোরণের জেরে লন্ডন শহরে সতর্কতার মাত্রা বাড়িয়ে 'ক্রিটিক্য়াল' করা হয়েছে। তবে আহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না।

লন্ডনে টিউব রেলে বিস্ফোরণ, দায় স্বীকার করল ইসলামিক স্টেট

শুক্রবার উইম্বলডন থেকে ডিস্ট্রিক্ট লাইন ধরে পূর্ব-লন্ডনের দিকে যাচ্ছিল একটি টিউব ট্রেন। কিন্তু, পার্সন্স গ্রিন স্টেশনে ঢোকার মুখে ট্রেনটিতে বিস্ফোরণ হয়। দরজার পাশে থাকা একটি সাদা বালতির মধ্যে একটি সুপার-মার্কেটের প্লাস্টিকের ব্যাগ ছিল। তার মধ্যেই ছিল বিস্ফোরক।

লন্ডনে টিউব রেলে বিস্ফোরণ, দায় স্বীকার করল ইসলামিক স্টেট

এদিকে এই হামলার পরই টুইট করে এই হামলার কড়া নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে শুক্রবারের হামলার পর নিরাপত্তা বহুগুন বাড়িয়ে তোলা হয়েছে। বড়সড় ক্ষতি ও প্রাণহানির উদ্দেশ্যেই এই বিস্ফারণ ঘটানো হয়েছে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। ইতিমধ্যেই চিরুনি তল্লাশি শুরু হয়েছে গোটা লন্ডন জুড়ে। স্কটল্যান্ড ইয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাউলে জানিয়েছেন, পার্সন্স গ্রিন স্টেশন এলাকা ঘিরে রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। সাধারণ মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন রাউলে। তবে, অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। ঘটনার সময় কেই যদি কোনও ছবি বা ভিডিও তুলে থাকে তাহলে তা স্কটল্যান্ড ইয়ার্ডের ওয়েবসাইটে আপলোড করারও আবেদন জানিয়েছেন রাউলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+