৭০,০০০ বন্দির মুক্তি, করোনা আতঙ্কে চাপ বাড়ছে ইরানে

৭০,০০০ বন্দির মুক্তি, করোনা আতঙ্কে চাপ বাড়ছে ইরানে

করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ৭০,০০০ বন্দিকে মুক্তি দিল ইরান। এদিকে চিন, দক্ষিণ কোরিয়ার পরেই করোনা সংক্রমণ সবচেয়ে দ্রুত হারে বাড়ছে ইরানে। সেদেশ থেকে আসা ভারতীয় শরীরে করোনা ভাইরাস মিলেছে। ইরানে অসংখ্যা কাশ্মীরি ছাত্রছাত্রী রয়েছেন। তাঁদের সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

৭০,০০০ বন্দিকে মুক্তি

৭০,০০০ বন্দিকে মুক্তি

করোনা সংক্রমণের মধ্যেই ৭০,০০০ বন্দিকে মুক্তি দিল ইরান। সেদেশের বিচারবিভাগীয় প্রধান ইব্রাহিম রসাই জানিয়েছেন, করোনা সংক্রমণে হাত থেকে বাঁচতেই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। ইতিমধ্যই করোনা সংক্রমণে ইরানে১৯৪-এ পৌঁছে গিয়েছে মৃত্যু সংখ্যা।

ইরানে আটকে ভারতীয়রা

ইরানে আটকে ভারতীয়রা

ইরানে অসংখ্য কাশ্মীরি ছাত্রছাত্রী পড়াশোনা করেন। তীর্থ করতেই অনেক ভারতীয় ইরানে যান। করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে চলায় আতঙ্ক বাড়ছে সেখানে বসবাসকারী ভারতীয়দের মধ্যেও। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ইরানে বসবাসকারী ভারতীয় এবং ছাত্রের উদ্ধারের চেষ্টা চলছে।

ইরান ফেরত ভারতীয় করোনা আক্রান্ত

ইরান ফেরত ভারতীয় করোনা আক্রান্ত

কাশ্মীরে ইরান থেকে আসা ৬৩ বছরের এক বৃদ্ধার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। যার জেরে ভারতে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ৪৩-এ পৌঁছেছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক জায়গায় যাচ্ছে। তবে আতঙ্কিত না হওয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+