সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয় নার্স, উদ্বেগ বাড়ছে দেশে
সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয় নার্স, উদ্বেগ বাড়ছে দেশে
যে আতঙ্কে ছিল ভারত সেটাই হল। ভারতে না পৌঁছলেও মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক ভারতী। সুদূর সৌদি আরবে এক ভারতীয় নার্সের শরীরে মিলেছে এই মারণ ভাইরাস। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে সৌদি আরবে কর্মরত প্রায় ১০০ জন কেরলীয় নার্সের মধ্যে এক জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে প্রায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত ভারতীয় নার্স
সৌদি আরবে কর্মরত এক ভারতীয় নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমনই খবর জানিয়েছে বিদেশ মন্ত্রক। আসির ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই নার্স। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তাঁর।

বিদেশ মন্ত্রকে চিঠি কেরলের মুখ্যমন্ত্রীর
প্রায় ১০০ জন কেরলিয় নার্স এই মুহূর্তে সৌদি আরবে কর্মরত রয়েছেন। সেখানেই একজন ভারতীয় নার্সের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। খবর শোনার পর উদ্বেগ প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী। তিনি আক্রান্ত নার্সের চিকিৎসা সুনিশ্চিত করার জন্য বিদেশ মন্ত্রককে অনুরোধ করেছেন। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে এই নিয়ে চিঠিও লিখেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

ভারতের বিমানবন্দরগুলিতে সতর্কতা
করোনা ভাইরাস আক্রান্ত কোনও ব্যক্তি ভারতে ঢুকছে কিনা তা নজরে রাখার জন্য বিমানবন্দরগুলিকে সতর্ক করা হয়েছে। বাদুর থেকে এই ভাইরাস ছড়ায় বলে মনে করা হয়েছে। দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা বিমানবন্দরে চলছে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা। প্রায় ৪৩টি বিমানের ৯০০০ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।












Click it and Unblock the Notifications