মায়ানমারে জঙ্গিদের হাতে বন্দিদশায় মৃত্যু ভারতীয় ইঞ্জিনিয়রের
মায়ানমারে বিদ্রোহী আরকান বাহিনীর হাতে প্রাণ হারালেন এক ভারতীয়। মৃতের নাম ভিনু গোপাল, বয়স ৬০।
মায়ানমারে বিদ্রোহী আরকান বাহিনীর হাতে প্রাণ হারালেন এক ভারতীয়। মৃতের নাম ভিনু গোপাল, বয়স ৬০। জানা গিয়েছে দেশটি উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশে ভারতের লগ্নিতে চলা এক প্রকল্পে নির্মাণকাজে উপদেষ্টা হিসাবে কাজ করছিলেন তিনি। তাঁর সঙ্গে সেখানে কর্মরত ছিলেন আরও ৪ ভারতীয়। তাঁদের সকলকেই বন্দি বানিয়ে নেয় আরকান জঙ্গিরা। এরপর সোমবার তাঁদের ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে মৃত ব্যক্তির দেহ পাঠিয়ে দেয় জঙ্গিরা।

প্রসঙ্গত, এই দিনই মায়নমারের প্রধান অাঙসান সুকি-র সঙ্গে আসিয়ান সম্মেলনে দেখা করেন নরেন্দ্র মোদী। সেখানে ভারত ও মায়ানমারের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার কথা বলেন। এরই মাঝে জঙ্গিদের হাতে ভারতীয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।
এদিকে জঙ্গি সংঘঠন জানিয়েছে, ভিনুর মৃত্যুতে তারা দুঃখিত। ভিনু অসুস্থ হয়ে পড়লে নাকি তাঁর জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে খুব কম সময়ের মধ্যেই ভিনুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পাশাপাশি আরাকান বাহিনীর তরফে দাবি করা হয় যে তারা বিদেশী বিনিয়োগের বিপক্ষে নয়। অঞ্চলে কোনও বিদেশী বিনিয়োগের ফলে যদি জনগণের মঙ্গল হয় তা হতে তারা সেটাকে আমন্ত্রণ জানাবে। তবে এই বিবৃতি জারি করা হলেও ভারতীয় কর্মীদের কেন বন্দি করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications