জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের সংষ্কারের পক্ষে সওয়াল ভারতের
জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের সংষ্কারের পক্ষে সওয়াল ভারতের
একবিংশ শতাব্দীর নিত্য নতুন সমস্যা ও চ্যালেঞ্জ গুলিকে মোকাবিলা করতে জাতি সংঘের সুরক্ষা কাউন্সের সংষ্কারের পক্ষে সওয়াল করতে দেখা গেল ভারতকে। ভারতের মতে জাতিসংঘের মতো বহুপক্ষীয় সংস্থাগুলিকে বিশ্বাসযোগ্য থাকার জন্য তার গঠনতন্ত্রে আরও বদলের প্রয়োজন রয়েছে। একই সাথে একাধিক সমস্যার সুস্পষ্ট সমাধা৩নের জন্য সুরক্ষা কাউন্সিলের সংস্কারের ক্ষেত্রে স্পষ্ট অগ্রগতি জরুরি বলে মনে করে ভারত।

এই বছর জাতিসংঘ তার প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্ণ করছে। এদিকে দীর্ঘদিন থেকেই জাতি সংগের মূলগত কিছু পরিবর্তনের পক্ষে সওয়াল করতে দেখা যায় ভারতকে। এদিনের অনুষ্ঠানেও সেই কথাই আবারও বলতে দেখা যায় ভারতকে। ভারতের মতে যুগান্তকারী কিছু পরিবর্তনের জন্য এই প্রতিষ্ঠার ৭৫তম পূর্তি বছরকেও সামনে রেখে কাজ করা যেতে পারে।
ভারতের রাষ্ট্রদূত কে নাগরাজ নাইডু জাতিসংঘের প্রতিষ্ঠার ৭৫ তম পূর্তি অনুষ্ঠানের মঞ্চে বেশ কিছু স্মৃতিচারণা করেন এবং একই সাথে আগামীতে জাতিসংঘের এগিয়ে চলার ক্ষেত্রেও বেশ কিছু বার্তা দেন। এদিন তিনি স্পষ্টতই বলেন, “বর্তমানে সময়ে যখন বিশ্ব ক্রমবর্ধমান জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তখন আমাদের দরকার বহুপাক্ষিকতার কথা মাথায় রেখে আমাদের সম্মিলিত প্রতিশ্রুতি গুলি পুনরায় নিশ্চিত করার দিকে এগিয়ে যাওয়া।”












Click it and Unblock the Notifications