Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yudh Abhyas 2022: ভারত-মার্কিন বাহিনীর মধ্যে চলা মহড়ায় আতঙ্কিত চিন! চুক্তির কথা তুলে বার্তা

চিন সীমান্ত থেকে অন্তত ১০০ কিমি দূরে আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে কার্যত যুদ্ধের মহড়া (Yudh Abhyas 2022) চালাচ্ছে ভারতীয় সেনা। আর তাতেই ঘুম উড়েছে বেজিংয়ের। আর এরপরেই এই মহড়া নিয়ে কার্যত ভারতকে সাবধান করেছে কমিউনিস্ট চিন (C

চিন সীমান্ত থেকে অন্তত ১০০ কিমি দূরে আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে কার্যত যুদ্ধের মহড়া (Yudh Abhyas 2022) চালাচ্ছে ভারতীয় সেনা। আর তাতেই ঘুম উড়েছে বেজিংয়ের। আর এরপরেই এই মহড়া নিয়ে কার্যত ভারতকে সাবধান করেছে কমিউনিস্ট চিন (China)।

ভারত-মার্কিন বাহিনীর মধ্যে চলা মহড়ায় আতঙ্কিত চিন!

শুধু তাই নয়, এক বিবৃতিতে বেজিংয়ের দাবি, LAC অর্থাৎ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সামনে ভারত এবং আমেরিকার সেনা মহড়া মোটেই ভালো চোখে তারা নিচ্ছে না। এমনকি নয়াদিল্লি এবং বেজিংয়ের মধ্যে হওয়া Sino-India চুক্তিকে লঙ্ঘন করছে বলেও কার্যত ভারতকে হুঁশিয়ারি বেজিংয়ের।

উত্তরাখন্ডের ওলিতে ভারত এবং আমেরিকার সেনাবাহিনীর এই যুদ্ধাভ্যাস চলছে। এই মহড়ার লক্ষ্য হল শান্তি বজায় রাখা। শুধু তাই নয়, যে কোনও পরিস্থিতিতে ভারত এবং আমেরিকার সেনার মধ্যে পারস্পরিক সমঝোতা বাড়ানোও অন্যতম লক্ষ্যে এই মহড়া। সঙ্গে দুই দেশের সেনাবাহিনী একে অপরের থেকে যুদ্ধের তালিম এই মহড়ার মধ্যেই রপ্ত করছে। গত ১৬ নভেম্বর থেকে ভারত এবং আমেরিকার মধ্যে এই মহড়া শুরু হয়েছে। যা গত দুসপ্তাহ ধরে চলছে।

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, চিন এবং ভারত সীমান্তের কাছে ভারত এবং আমেরিকার মধ্যে চলা সেনা মহড়া দুই দেশের মধ্যে হওয়া চুক্তিকে উলঙ্ঘন করছে। ১৯৯৩ এবং ১৯৯৬ সালের মধ্যে চিন এবং ভার‍তের মধ্যে বেশ কিছু চুক্তি হয়। আর তা তুলে ধরেই চিনা মুখপাত্রের দাবি, মোটেই চিন বিষয়টি ভালো চোখে দেখছে না। এমনকি ভারত এবং চিনের মধ্যে থাকা পারস্পরিক বিশ্বাস নিয়েও প্রশ্ন তুলেছে চিন।

কিন্তু কেন 1993 এবং 1996 চুক্তির কথা উল্লেখ করল চিনের বিদেশমন্ত্রক? এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যম জানাচ্ছে, ২০২০ সালে পূর্ব লাদাখের বিগতরকিত সীমান্ত এলাকাতে বিপুল সেনা পাঠায় চিন। দুই দেশের মধ্যে হওয়া চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করে ভারত। এই চুক্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, ভারত এবং চিনের মধ্যে হওয়া যে কোনও ধরণের সমস্যা শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আর সেটাই একবার সামনে এনে কার্যত ভারতকে বার্তা দিতে চাইল চিন। এমনটাই মত সামরিক পর্যবেক্ষকদের। যদিও বিষয়টি নিয়ে খুব একটা ভাবতে চায় না ভারত।

বলে রাখা প্রয়োজন, সিীমান্তে ভারতের একেবারে কাছেই লাগাতার নির্মাণ কাজ চালাচ্ছে চিন। ভারতের আপত্তিকে উড়িয়েই চলছে এই কাজ। এই অবস্থায় আমেরিকার সঙ্গে এই মহড়া ভারতের কৌশলি চাল বলেই ব্যাখ্যা করছেন পর্যবেক্ষকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+