Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইরান, ইসরায়েলে এখন না যাওয়ার পরামর্শ ভারতের, কিন্তু কেন?

ইরান ও ইসরায়েলের উদ্ভুত পরিস্থিতির উপর নজর ভারতের৷ যারা বর্তমানে ইরান বা ইসরায়েলে বসবাস করছেন তাদের জন্য বার্তা পাঠানো হয়েছে। এছাড়াও এই মুহূর্তে এই দুই দেশে যেতে বারণ করা হয়েছে।

ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে৷ ভারতীয় বিদেশ মন্ত্রক এই বিষয়ে আজ শুক্রবার বিবৃতি জারি করেছে। পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত ওই দুই দেশে যেতে বারণ করা হচ্ছে।

কিন্তু হঠাৎ করে কেন এই নির্দেশিকা জারি করা হল? মধ্যপ্রাচ্যের এই দুই দেশের মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। যে কোনও মুহূর্তে এই দুই দেশ একে অপরকে আক্রমণ করতে পারে। এমন আশঙ্কাও করছে আন্তর্জাতিক দুনিয়ার একটা অংশ।

ইসরায়েলের উপর ইরান হামলা চালাতে পারে। এই আশঙ্কা করা হচ্ছে। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হল? সম্প্রতি সিরিয়ায় ইরানের কনস্যুলেটের উপর হামলা চালিয়েছে। ওই আক্রমণে ১৩ জন মারা গিয়েছে। আর এরপর থেকেই প্রতিশোধ স্পৃহায় ফুঁসছে ইরান।

জানা গিয়েছে, ইরান পালটা আক্রমণের কথা ইতিমধ্যে জানিয়েছে। যে কোনও সময় হামলা হতে পারে। এমন প্রমাদ গুনছে আমেরিকাও৷ তাদের কর্মীদের জেরুজালেমের বাইরে যেতে নিষেধ করেছে আমেরিকা। ইরান ও ইসরায়েলের পরিস্থিতি নিয়ে জল মাপছে পশ্চিম দুনিয়া।

এই পরিস্থিতিতে ভারতও এবার পদক্ষেপ করল। মধ্যপ্রাচ্যের এই দুই দেশে আপাতত যেতে নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, দুই দেশে যে সব ভারতীয় আছেন, তাদের জন্যও বার্তা পাঠানো হয়েছে। ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

আজ শুক্রবার এমইএ-র অফিসিয়াল মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছেন। তাহলে কি কোনও বড় আশঙ্কা করছে ভারত?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+