করোনার মাঝেই খনিতে ধস, চোখের পলকে মাটি চাপা পড়লেন ২০০ শ্রমিক, মৃত শতাধিক

করোনার মাঝেই খনিতে ধস, চোখের পলকে মাটি চাপা পড়লেন ২০০ শ্রমিক, মৃত শতাধিক

করোনা পরিস্থিতির মধ্যে ভয়ঙ্কর ভূমিধস মায়ানমারের জেড খনিতে। কাজ করতে করতেই মাটি চাপা পড়েন প্রায় ২০০ জন। তার মধ্যে ১০০ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। মায়ানমারের কাচিন রাজ্যে হাপাকান্ডে ঘটেছে দুর্ঘটনাটি। গোটা এলাকাটি জেড খনির জন্য বিখ্যাত।

করোনার মাঝেই খনিতে ধস,চোখের পলকে মাটি চাপা পড়লেন ২০০ শ্রমিক

বিশ্বের বৃহত্তম জেড খনি রয়েছে মায়ানমারের ইয়াঙ্গন উত্তর পূর্বে। প্রায় ৯৫০ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই জেড পাথরের খনি। এখনও পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত খনি থেকে ৯৯ জনের দেহ উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছেন এলাকার রাজনৈতিক নেতা। ৫৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্ষার কারণে মাটি ভিজে থাকাতেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। বর্ষাকালে সাধারণত খনিতে কম কাজ করা হয়। কিন্তু তারপরেও কেন এতোজন শ্রমিক খনিতে নেমে কাজ করছিলেন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সুকি সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+