নেপালের কোণঠাসা প্রধানমন্ত্রীকে উস্কানি ইমরানের! ভারতের বিরুদ্ধে বড় গেমপ্ল্য়ানে ইসলামাবাদ,বেজিং
নেপালের কোণঠাসা প্রধানমন্ত্রীকে উস্কানি ইমরানের! ভারতের বিরুদ্ধে বড় গেমপ্ল্য়ানে ইসলামাবাদ,বেজিং
ভারতের বিরোধিতায় ক্রমাগত জোট বাঁধতে শুরু করে দিয়েছে ইসলামাবাদ,বেজিং। চিনের সেনার সঙ্গে পাকিস্তানের সেনা যে আলোচনায় বসেছে ,সেখবর ভারতের গোয়ান্দাদের কাছে রয়েছে। লাদাখ পরিস্থিতি উত্তপ্ত করতে চিন দোসর হিসাবে পাকিস্তানকে পাশে পেতে চাইছে। এদিকে, এর আগে নেপালকে সঙ্গে নিয়েও লাভের লাভ হয়নি চিনের। কারণ, নেপালের প্রধানমন্ত্রী ওলি ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলতেই তা নিয়ে নিজের দলের মধ্যে কোণঠাসা হয়ে গিয়েছেন। এমন পরিস্থিতিতে, নেপালের প্রধানমন্ত্রী ওলিকে উস্কানি দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এগিয়ে এসেছেন। যা ভারতের বিরুদ্ধে উস্কানির সমতুল্য।

পাকিস্তানি খোঁচা
লোহা গরম রয়েছে, তাই তাতে আঘাত করাই শ্রেয়! এমনই ভাবধারা নিয়ে এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নেপালকে ভারতের বিরুদ্ধে উস্কানি দিতে কোনও কসরৎ ছাড়ছেন না। আর সেকারণে পাকিস্তান থেকে ইমরান খান এদিন নেপালের কোণঠাসা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে নিজের সমর্থন জানিয়েছেন।

ইমরান -ওলি ফোন কল
জানা গিয়েছে, লাদাখের উত্তপ্ত আবহের মধ্যে এবার নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে এগিয়ে আসছেন ইমরান খান। ইসলামাবাদ থেকে কাঠামাণ্ডুতে ফোন করে দুই রাষ্ট্রনেতার ফোন কলের সময়সীমা নির্ধারিত হয়েছে। যার দিকে তাকিয়ে রয়েছে দিল্লিও।

নেপালের অন্তর্বর্তী সংঘাত চরমে
নেপালের শাসকদলে অন্তর্বর্তী সংঘাত এদিন চরমে ওঠে। নেপালের শাসকদল বারবার দলের ওলি বিরোধী শিবির দলের প্রধানপদ থেকে ওলিকে সরে যাওয়ার বার্তা দিয়েছে। বিরোধীপক্ষের দাবি, হয় প্রধানমন্ত্রী পদ তিনি ছাড়ুন নয়তো দলের প্রধানের পদ তিনি ছাড়ুন। আর এমন পরিস্থিতিতে ভারেতর বিরুদ্ধে আওয়াজ তোলা ওলি খন কোণঠাসা।

ওলির অভিযোগ
এদিকে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেপালের শাসক দল তথা নিজের পার্টি নেপাল কমিউনিস্ট পার্টির কাছে একঘরে হয়ে গিয়েছেন। ভারতের বিরুদ্ধে আওয়াজ তোলায় , তাঁর বিরুদ্ধেই নেপালের শাসকদলে ক্ষোভ বাড়তে শুরু করেছে। এমন অবস্থায় গোটা পরিস্থিতির দায় তিনি ভারতের কাঁধে চাপিয়েছেন।

সীমান্ত সংঘাত ও ভারতের প্রতিবেশী
ভারতের তিন প্রতিবেশী দেশ এবার একজোট হয়ে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। নেপালকে বহু আগেই উস্কানি দিয়েছে তিন। যার জেরে উত্তরাখণ্ডের লিপুলেখ, লিম্পিয়াধুরা, কালাপানির মতো এলাকা দখলে রাখার বার্তা দিয়ে, নেপাল ভারতের বিরুদ্ধাচারণ শুরু করে। অন্যদিকে, ভারতের চিরশত্রু পাকিস্তান এমনিতেই সন্ত্রাসের বারুদের স্তূপে বসে রয়েছে। আর এই সুযোগে সেদেশকেও চিন ভারতের বিরুদ্ধে ময়দানে নামার বার্তা দিয়েছে। ফলে গোটা পরিস্থিতিতে আপাতত মোদী সরকারের সামনে প্রভূত চ্যালেঞ্জ রয়েছে।












Click it and Unblock the Notifications