ইমরান গোপনে অবৈধ অর্থ নিয়ে চলেছেন কোথা থেকে! পাক প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন স্ত্রী রেহাম
দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ ঋণ নিয়ে কার্যত চরম বিপাকে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ইমরান খানের সরকার। এমন পরিস্থিতিতে কাশ্মীর ইস্যু কার্যত ইমরানের গ্রাস থেকে টেনে এনেছে ভারতের মোদী
দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ ঋণ নিয়ে কার্যত চরম বিপাকে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ইমরান খানের সরকার। এমন পরিস্থিতিতে কাশ্মীর ইস্যু কার্যত ইমরানের গ্রাস থেকে টেনে এনেছে ভারতের মোদী সরকার। ফলে কাশ্মীর ইস্যুতে দেশের মধ্যেই কার্যত কোণঠাসা পাক প্রধানমন্ত্রী। এরই মধ্যে তেহরিক -এ -ইনসাফের প্রধান ইমরানের বিরুদ্ধে তাঁর প্রাক্তন স্ত্রী অভিযোগ তুলেছেন অবৈধ অর্থ সংগ্রহের।

রেহামের বিস্ফোরক টুইট
ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান এক বিস্ফোরক টুইট পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রাক্তন স্ত্রী জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে অবৈধ উপায়ে অর্থ সংগ্রহ করেছেন ইমরান খান। আর এই টুইট প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে পাকিস্তানে।

'ইনসাফ অস্ট্রেলিয়া'
রেহমের দাবি, ইনসাফ অস্ট্রেলিয়া আইএনসি নামে ইমরান খানের স্বাক্ষরিত একটি সংস্থা রয়েছে অস্ট্রেলিয়ায়। যার মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ সংগ্রহ করে থাকেন ইমরান।

কোন সংস্থার কাছে যায় ইমরানের অবৈধ অর্থ?
ইমরানের প্রাক্তন ঘরনী রেহমের দাবি, আন্তর্জাতিক আঙিনা থেকে অর্থ সংগ্রহ করে ইমরান খানের সমস্ত টাকা যায় কোনও গোপন রহস্যজনক তহবিলে। রেহমের ইঙ্গিত যে সমস্ত সংস্থা অবৈধ সেই সমস্ত সংস্থাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী টাকা পাঠান। রেহমের হুঁশিয়ারি, আগামী দিনে তিনি এই গোটা বিষয়টি ফাঁস করবেন।












Click it and Unblock the Notifications