পাকিস্তানকে বলির পাঁঠা করেই লোকসভা ভোটে ক্ষমতা দখল মোদীর, নয়া তোপ ইমরান খানের!

পাকিস্তানে দাঁড়িয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের। বুধবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এসেম্বলিতে দাঁড়িয়ে মোদীর কড়া ভআষায় নিন্দা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি অভইযোগ করেন, পাকিস্তানের নিন্দা করেই ক্ষমতা দখল করেন নরেন্দ্র মোদী। তারপরই জম্মু ও কাশ্মীর থেকে তিনি ৩৭০ ধারা প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নেন।

বালাকোট অভিযান নিয়ে বিতর্ক

বালাকোট অভিযান নিয়ে বিতর্ক

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা হামলার পর পাল্টা অভিযান চালায় মোদী সরকার। বালাকোটের সেই অভিযানের পর দেশের মধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়। বিরোধীরা প্রশ্ন ছুঁড়ে দেয় মোদী-শাহদের দিকে যে রাজনৈতিক ফায়দা তুলতেই পুলওয়ামা হামলা করানো হয়নি তো। সেই প্রশ্ন আবার জোরালো হয় আইপিএস অফিসার দাবিন্দর সিংয়ের গ্রেফতারির পর।

বিজেপির পাকিস্তান 'প্রীতি' নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা

বিজেপির পাকিস্তান 'প্রীতি' নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা

পাশাপাশি বালাকোট হামলার প্রমাণ চেয়েছিল বিরোধীরা। তখন সরকার ও বিজেপির তরফে বিরোধীদের পাকিস্তানের সঙ্গে সুর মেলাতে মানা করা হয়। রাজনৈতিক দ্বন্দ্ব ওঠে চরমে। তবে নির্বাচনী সভায় বারবার পাকিস্তানকে আক্রমণ করতে দেখা যায় বিজেপি নেতাদের। সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরেধীরাও প্রশ্ন তোলেন। বিজেপি কেন কথায় কথায় পাকিস্তানকে টেনে আনে?

বিরোধীদের সুরেই ইমরানের অভিযোগ

বিরোধীদের সুরেই ইমরানের অভিযোগ

অনেকটা সেই সুরেই ইমরান খান অভিযোগ করেন যে পাকিস্তানের নাম করে প্রচার করেই ক্ষমতায় এসেছে বিজেপি। পাশাপাশি কয়েকদিন আগে নরেন্দ্র মোদী দাবি কেরছইলেন ভারত চাইলে ৭-১০ দিনে পাকিস্তানকে হারাতে পারে। সেই মন্তব্যরও সমালোচনা করেন ইমরান। তিনি পাল্টা দাবি করেন বিজেপির এই পদক্ষেপের জেরেই কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

কাশ্মীর দখল করতে মরিয়া পাকিস্তান

কাশ্মীর দখল করতে মরিয়া পাকিস্তান

এর কয়েকদিন আগেই কাশ্মীরকে অশান্ত করে তুলতে ফের উঠে পড়ে লাগেন পাকিস্তানের সাসংদরা। এবার সরাসরি ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আর্জি জানান তাঁরা। এক নেতা আবার সেই দিনক্ষণ ঠিক করে দিলেন প্রধানমন্ত্রীকে। সেই তারিখেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্যে প্রধানমন্ত্রী ইমরানের কাছে আর্জি রাখেন তিনি।

ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবি

ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবি

তিন ঘণ্টার দীর্ঘ বিধানসভা অধিবেশন শেষে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মোহাম্মদ খান আবেগপ্রবণ হয়ে পরেন এবং দেশকে 'ভারতে আক্রমণ চালিয়ে জম্মু ও কাশ্মীর দখল করার পরিকল্পনা করার' আহ্বান জানান। অবশ্য প্রধানমন্ত্রী ইমরান খান এখনও ভারতের বিরুদ্ধে জিহাদের আহ্বানে সাড়া দেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+