Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Hurricane Hilary: ২১০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে বিধ্বংসী হারিকেন হিলারি, ভয়াবহ দুর্যোগের সতর্কতা জারি

প্রশান্ত মহাসাগরের বুক চিরে ধেয়ে আসছে বিধ্বংসী ঝড় হারিকেন হিলারি। ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে ক্যালিফোর্নিয়ার উপকূলে রবিবার রাতেই আছড়ে পড়ার কথা এই ঝড়ের। সেই কারণে ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে ভয়াবহ দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গ্রীষ্ণমণ্ডলীয় ঝড় সাধারণত বিরল। এই সময়ে হারিকেন হিলারি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া সংস্থা। ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মেক্সিকো বাজা উপদ্বীপে প্রথম আঘাত হানবে।

hurricane hilary

ন্যাশনাল হারিকেন সেন্টার একইসঙ্গে জানিয়েছে, ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে আছড়ে পড়লেও, তা শক্তি হারিয়ে ফেলবে ক্রমশ। ল্যান্ডফলের পর ক্যাটাগরি ফোরের ঝড় ক্যাটাগরি ওয়ানে পরিণত হবে। তবে তার জেরে প্রবল ঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পেলেও দুর্যোগ চলবে। দুর্যোগ ভয়াবহ আকার ধারণ করবে অতিবৃষ্টির কারণে।

আবহাওয়া সংস্থার তরফে জানানো হয়েছে, সপ্তাহের শুরু থেকেই অর্থাৎ সোমবার থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হবে। হারিকেন হিলারির জন্য সতর্কতার পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। এর ফলে বন্যা হতে পারে সংশ্লিষ্ট এলাকায়। এমনকী ভূমিধস ও কাদা জলের স্রোত তৈরি হতে পারে। তার জেরে দুর্যোগ সাংঘাতিক রূপ নিতে পারে।

স্থানীয় প্রশাসনের তরফে উপকূলবর্তী এলাকা থেকে সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঝড়ের ফলে ৩ থেকে ৬ ইঞ্চি বা ৭৬.২ মিলিমিটার থেকে ১৫২.৪ মিলিমিটার বৃষ্টি হবে। ক্যালিফোর্নিার কিছু অংশে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হবে। ক্যালিফোর্নিয়া ছাড়া দক্ষিণ নেভাদার কিছু অংশেও প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাতেই হারিকেন হিলারির ল্যান্ডফল করবে। ক্যালিফোর্নিয়া উপদ্বীপের আছড়ে পড়ার পর ধীরে ধীরে শক্তিক্ষয় করবে ঝড়। স্থলভাগে আছড়ে পড়ার পর জনবসতিপূর্ণ এলাকায় ১২০ কিলোমিটার থেকে ১৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে।

হরিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, ঘণ্টায় ১৩০ মাইল বা প্রায় ২১০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে উপকূলে। এই ঝড় যেমন শক্তিশালী, তেমনই বিধ্বংসী রূপ নেবে। এই ঝড় দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে বিরল। তা বিপজ্জনক বন্যার কারণ হয়ে উঠতে পারে।

ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাস অনুয়ায়ী হারিকেন হিলারি রবিবার রাতের মধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আছড়ে পড়বে এই ঝড়। এর আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শেষবার ১৯৩৯ সালে একটি গ্রীষ্ণমণ্ডলীয় ঝড় আঘাত হানে। তারপর এবার হারিকেন হিলারি বিধ্বংসী রূপ নিয়ে ধেয়ে আসছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+