চিনে বিস্ফোরণে শতাধিক আহত, মৃত ১২

চিনে বিস্ফোরণে শতাধিক আহত, মৃত ১২

স্থানীয় সময় সকাল ৮ টার দিকে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠে মধ্য চিনের ঝাংওয়ান। দেশটির সরকারি সংবাদমাধ্যমের প্রকাশিত খবর রবিবার সকালে মধ্য চিনের একটি আবাসনে এই বিস্ফোরণ ঘটে৷ গ্যাস বিস্ফোরণে প্রাণ হারান ১২ জন। জনবহুল এলাকায় বিস্ফোরণের ফলে আহত হন প্রায় শতাধিক মানুষ৷

 চিনে বিস্ফোরণে শতাধিক আহত, মৃত ১২

কিভাবে ঘটল এই দুর্ঘটনা?
চিনের বেশিরভাগ খবরই অন্য দেশের মানুষের কাছে প্রকাশ হতে দেওয়া হয় না। চিনে ঘটা যে কোনও ঘটনার জন্য ভরসা করতে হয় সে দেশের সরকারি সংবাদমাধ্যমের উপর। বিস্ফোরণ কারণ সঠিকভাবে কিছু জানা গেলেও মনে করা হচ্ছে রান্না ও যানবাহনের কাজে ব্যবহৃত হয় এরকম কোন গ্যাস-গোডাউনে আগুন লেগে বিস্ফোরণ ঘটতে পারে৷

মধ্য চিনের হুবেই প্রদেশের শিয়ান শহরের ঝাংওয়ান জেলার এই বিস্ফোরণের কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে৷ যেখানে দেখা গিয়েছে চিনের সরকারি বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা ভেঙে পড়া ঘরগুলি ভেঙে সাধারণকে উদ্ধার করছেন৷ দেশটির সরকারি সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ৩৯ জন গুরুতর আহত এবং ১৫০ জন সাধারণ ভাবে আহত হয়েছেন৷

করোনার মাঝখানে চিনে এই বিস্ফোরণ নতুন করে নানা জল্পনা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে৷ হংকংএ চিন আধিপত্য বিরোধীদের অনেকেও বিষয়টি নিয়ে টুইট করেছেন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+