Pakistan: বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ভারতের অংশ হতে চায় গিলগিট-Pok
Pakistan: বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ভারতের অংশ হতে চায় গিলগিট-Pok
নিজের দেশের প্রতি আর আস্থা রাখতে পারছেন না পিওকে আর গিলগিট বালটিস্তানের বাসিন্দারা। অসংখ্য মানুষ রাস্তায় নেমে পাকিস্তান বিরোধী স্লোগান দিতে শুরু করেছেন। তাঁরা ভারতের অংশ হতে চান। কাতারে কাতারে লোক রাস্তায় নেমে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে পড়েছে এই ভিডিও।

পাক অধিকৃত কাশ্মীর আর পাকিস্তানের অংশ হয়ে থাকতে চাইছে না। রাস্তায় নেমে বিদ্রোহ শুরু করেছে তারা। তাঁকে অভিযোগ পাকিস্তান সরকার তাঁদের কোনও কিছুই দেখে না। চূড়ান্ত অবহেলায় রয়েছে তারা। সরকারি সুযোগসুবিধা তো দূরের কথা সামান্য পরিষেবা গুলো থেকে তারা বঞ্চিত। পিওকে-র পাশাপাশি গিলগিট বালুচিস্তানের বাসিন্দারাও একই অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেেছন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই সব ছবি। পোস্টার হাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বিক্ষোভে সামিল হয়েছেন অসংখ্য মানুষ। তাঁদের একটাই দাবি ভারতের অংশ হতে চান তাঁরা। আর পাকিস্তানে থাকতে চাননা এখানকার বাসিন্দারা। গত ১২ দিন ধরে সেখানে লাগাতার বিক্ষোভ হচ্ছে। জল নেই, বিদ্যুৎ নেই। উপযুক্ত সড়ক নেই। এমনকী খাদ্য সরবরাহ পর্যাপ্ত করা হয় না এই সব এলাকায় এমনই অভিযোগ করেছেন পিওকে এবং বালুচিস্তানের বাসিন্দারার।
এখানকার বািসন্দারা অভিযোগ করেছেন বেআইনিভাবে তাঁদের জমি দখল করে নেওয়া হচ্ছে। এলাকায় দুষ্কৃতি তাণ্ডব বাড়ছে। তারপরেও কোনও পদক্ষেপ করছে না সেদেশের সরকার। পিওকে এবং গিরগিল বালুচিস্তানের বাসিন্দাদের কোনও রকম সুযোগ সুবিধা পর্যন্ত তাঁরা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। একদিকে অস্থিরতা পিওকে, গিলগিট বালুচিস্তানে আরেকদিকে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে গোটা পাকিস্তান। প্রায় দেউলিয়ে হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে সেদেশে।












Click it and Unblock the Notifications