উগ্র ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়ে বৃহত্তর লড়াইয়ের ডাক ডোনাল্ড ট্রাম্পের

শুধু ভারতবর্ষ নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব মার্কিন যুক্তরাষ্ট্রও। আর সেই কথাই হিউস্টনের মঞ্চ থেকে সারা বিশ্ববাসীকে ফের একবার বুঝিয়ে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

শুধু ভারতবর্ষ নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব মার্কিন যুক্তরাষ্ট্রও। আর সেই কথাই হিউস্টনের মঞ্চ থেকে সারা বিশ্ববাসীকে ফের একবার বুঝিয়ে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে প্রশংসায় ভরিয়ে দেওয়ার পরে তিনি প্রথম বক্তব্য রাখেন। এবং সেখানে তিনিও পাল্টা প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর।

উগ্র ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ডাক ট্রাম্পের

সদ্য লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার জন্য মোদীকে অভিনন্দন জানান তিনি। এরপরই ট্রাম্প পাকিস্তানের নাম না করে ভারতের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বিবৃতিতে বলেন, 'ব়্যাডিক্যাল ইসলামিক টেরোরিজম'-এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে। অর্থাৎ উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধেই লড়াইেয়র কথা বলেছেন দুই নেতা।

ভারত এবং আমেরিকার প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে হবে। কারণ ট্রাম্পের কথায়, আমাদের দুই দেশকেই নিজেদের সীমান্তকে সুরক্ষিত রাখতে হবে। আমরা জানি সীমান্ত সুরক্ষা আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই প্রয়োজনীয় ভারতের জন্যও। অর্থাৎ তিনি নাম না করে বুঝিয়ে দিলেন সন্ত্রাসবাদ ইস্যুতে আমেরিকা-ভারতের পাশেই রয়েছে। এবং থাকবে। এক্ষেত্রে পাকিস্তানকে সমর্থনের কোনও প্রশ্নই ওঠে না।

এর পাশাপাশি দুই দেশের বাণিজ্যকে পরবর্তী পর্যায়ে উন্নীত করার পক্ষে সওয়াল করেন ট্রাম্প। এর আগে ভারত কোনওদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করেনি। তবে এবার সেই পথ খুলেছে। ঠিক যেভাবে আমেরিকা-ভারতে বিনিয়োগ করছে। এবার ভারতও আমেরিকায় বিনিয়োগ শুরু করল। যে পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+