ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে রাজপথে হাঁটলেন হংকংবাসী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে হংকংয়ের রাজপথে হাঁটলেন শতাধিক বিক্ষোভকারী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে হংকংয়ের রাজপথে হাঁটলেন শতাধিক বিক্ষোভকারী। গত ছয় মাস ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্রের সমর্থন জানানোর প্রেক্ষিতে ট্রাম্পকে এ ধন্যবাদ জানানো হয়।

ট্রাম্পের সমর্থনে মিছিল হংকংয়ে
রবিবার হংকংয়ের শত শত মানুষ কৃতজ্ঞতা জানাতে দেশটিতে মার্কিন কনস্যুলেট অভিমুখে এক মিছিল বের করে। মার্কিন পতাকা উঁচিয়ে, ট্রাম্পের লোগো সম্পৃক্ত টুপি ও টি শার্ট পরে বিক্ষোভকারীরা মিছিলে যোগদান করে। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে ছিল নানা লেখার ব্যানার। এরকমই এক ব্যানারে লেখা ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প হংকংকে স্বাধীন করুন।

মিছিলে হংকং পুলিশ বিরোধী ব্যানার
চলতি সপ্তাহে ট্রাম্প হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সমর্থন জানানো একটি আইনে স্বাক্ষর করেছেন ট্রাম্প। ট্রাম্পকে ধন্যবাদ জানানোর আগে হংকংয়ে শতশত বিক্ষোভকারী বিক্ষোভে পুলিশে ছোড়া টিয়ার গ্যাসের বিরুদ্ধে মিছিলে নামে। হলুদ বেলুন ও বিভন্ন ব্যানার নিয়ে বিক্ষোভ করেন তারা। ব্যানারের গায়ে লেখা ছিল, টিয়ার গ্যাস ছুঁড়বেন না, আমাদের বাচ্চাদের বাঁচতে দিন। মিছিলে যোগ দেয়া একজন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হংকংকে এত বড় উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

পাশ হওয়া আইনে কী রয়েছে?
হংকংয়ে গণতন্ত্রপন্থীদের চলমান বিক্ষোভে সমর্থন জানিয়ে একটি প্রস্তাবকে আইন হিসেবে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি জুনে হংকং বিক্ষোভের শুরুর দিকে আনা হয়েছিল। এতে বলা হয়, হংকংয়ের বিক্ষোভকারীদের উপর চিন বা হংকংয়ের যেই আধিকারিকরা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। পাশাপাশি বিলে বলা হয়, হংকং যে চিনের অংশ হলেও এর একটি পৃথক আইনি ও অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। বার্ষিক পর্যালোচনা মূল্যায়ন করবে চিন হংকংয়ের বেসামরিক স্বাধীনতা এবং আইনের শাসন খর্ব করছে কি না। বিলটিতে আরও বলা হয়েছে, অহিংস বিক্ষোভের অংশীদার হওয়ায় গ্রেফতার করা হলেও আমেরিকায় হংকংয়ের বাসিন্দাদের মার্কিন ভিসা পাওয়ার অনুমতি দেওয়া উচিত।

হংকংয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র
এছাড়া হংকংয়ের পুলিশের কাছে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও স্টান গানের মত অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেও আরেকটি বিলও পাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। হংকং যেন তাদের বিশেষ বাণিজ্য মর্যাদা বজায় রাখার উদ্দেশ্যে যথেষ্ট পরিমাণ স্বায়ত্বশাসন উপভোগ করতে পারে তা নিশ্চিত করতে হংকংয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। হংকংয়ের বিশেষ বাণিজ্য মর্যাদা বলতে বোঝায়, চিনের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা বা শুল্ক হংকংয়ের জন্য কার্যকর হবে না।












Click it and Unblock the Notifications