ঘুমের সঙ্গে জড়িয়ে রয়েছে 'ভূমিকম্পের মতো তরঙ্গ'! নয়া গবেষণা ঘিরে বিজ্ঞান মহলে তোলপাড়

সারাদিনের শেষে ক্লান্ত শরীর চায় একটু বিশ্রাম। আর পাট-পাট করে সাজানো বিছানা পেলে সেই 'বিশ্রাম' এর জবাব নেই! দুপুরের ভাত-ঘুমই হোক বা রাতের গভীর 'নিদ্রা', আরাম পেতে ঘুমের বিকল্প কিছু হয় না। তবে গবেষক প্ল্যামেন ইভনভের সাম্প্রতিক গবেষণা এই 'ঘুম' এর জগতকে 'আলোড়িত' করে ছেড়েছে। কারণ, তাঁর গবেষণা বলছে ঘুমের সঙ্গে জড়িয়ে রয়েছে ভূমিকম্পের তরঙ্গের মতো কিছু।

 গবেষণা কী বলছে?

গবেষণা কী বলছে?

ইভনভের সাম্প্রতিক গবেষণা বলছে, যে গাণিতিক নিয়মে ভূমিকম্প হয়, সেই গাণিতিক নিয়মেই ঘুম ক্রমাগত গাঢ় থেকে গাঢ়তর হয়ে যায়। ইঁদুরের ওপর করা গবেষণা থেকে গবেষক ইভনভের দাবি, একটি সুক্ষ্ম তরঙ্গ ঘুমের প্রাথমিক অবস্থা থেকে গাঢ় অবস্থার দিকে যেতে থাকে। আর সেই তরঙ্গ যেন ভূমিকম্পের তরঙ্গের মতো হয়।

কিভাবে চলে এই তরঙ্গ?

কিভাবে চলে এই তরঙ্গ?

ইভনভের গবেষণা অনুযায়ী, প্রতিরাতে একটি চক্রাকার পর্যায়ে ঘুমের প্রক্রিয়া চলতে শুরু করে। প্রাথমিক থেকে গাঢ় ঘুম, আর গাঢ় ঘুম থেকে হালকা ঘুমের দিকে এই পর্যায় সম্পন্ন হয় একটি বিশেষ ভূমিকম্পের মতো তরঙ্গ দিয়ে। প্রতি ৯০ মিনিটে এই তরঙ্গ মারফৎ ঘুমের এই চক্রাকার পর্যায় চলতে থাকে।

 কেন গুরুত্বপূর্ণ এই তরঙ্গ?

কেন গুরুত্বপূর্ণ এই তরঙ্গ?


গবেষণা বলছে, এই তরঙ্গ 'কর্টিক্যাল রিদিম' এ চলতে থাকে। ঠিক যেন মস্তিস্কের মধ্যে ছোট ছোট ভূমিকম্প হয়ে যাচ্ছে, এমনভাবেই এই তরঙ্গ ঘুমকে নিয়ন্ত্রণ করে বলে দাবি করেছে গবেষণা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+