স্বাধীনতা দিবসের প্যারেড চলাকালীন এলোপাথাড়ি গুলি, বাড়ছে ক্রমশ মৃতের সংখ্যা
বড়সড় ঘটনার খবর মার্কিনমুলুকে! ন্যাশানাল প্যারেডে চলাকালীন আমেরিকাতে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, শিকাগো'র ইলিনাইসে হাইল্যান্ড পার্কে স্বাধীনতা দিবসে প্যারেড চলছিল। আর তা শুরু হওয়ার ১০ ম
বড়সড় ঘটনার খবর মার্কিনমুলুকে! ন্যাশানাল প্যারেডে চলাকালীন আমেরিকাতে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, শিকাগো'র ইলিনাইসে হাইল্যান্ড পার্কে স্বাধীনতা দিবসে প্যারেড চলছিল। আর তা শুরু হওয়ার ১০ মিনিট পরেই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে বলে জানা যাচ্ছে।

প্রায় কয়েক ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি আততায়ী চালায় বলে জানা যাচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনায় ৫০ জনেরও বেশি আহত বলে খবর। যদিও কিছু সূত্র ২৪ জনের আহত হওয়ার খবরও জানাচ্ছে।
তবে যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেখানে ব্যাপক ভিড় ছিল। আর সেই ভিড়কেই আততায়ীরা টার্গেট করে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। এক জায়গাতে নয়, বিভিন্ন জায়গাতে গুলি চলার খবরও সামনে আসছে।
তবে শিকাগোর এহেন ঘটনায় দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সব জায়গাতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।
শুধু তাই নয়, সমস্ত এজেন্সিগুলিকেও একেবারে চূড়ান্ত সতর্ক থাকার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, ঘটনাস্থল এলাকা অর্থাৎ হাইল্যান্ড পার্ক সহ বিস্তীর্ন অঞ্চলে কার্ফু জারি করা হয়েছে বলেও জানা যাচ্ছে । অন্যদিকে আততায়ী'র খোঁজে সব জায়গাতে তল্লাশি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনার পিছনে কোনও নাশকতা যোগ আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
ইতিমধ্যে ঘটনার তদন্তও শুরু করা হয়েছে। তবে সাধারণ বন্দুক বাজের ঘটনা বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বন্দুক বাজের হামলা রুখতে বড় পদক্ষেপ নেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের! অ্যান্টি-গান ভায়োলেন্স বিলে স্বাক্ষর করে দেন তিনি। গত কয়েক দশকে কার্যত অন্যতম বিতর্কিত একটি বিষয় এটি। সম্প্রতি টেক্সাসে'র একটি প্রাথমিক বিদ্যালয়ে এক বন্দুকবাজের হামলা'র ঘটনা ঘটে। যেখানে ১৯ জনের মৃত্যু হয়। আর এরপরেই এহেন পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এই ঘটনা বন্দুকবাজের হামলা হলে স্পষ্ট হবে যে বিল কোনও ভাবে কারজকারি নয়।












Click it and Unblock the Notifications