বাড়ছে আতঙ্ক! ব্রিটেনের থেকেও সংক্রমক আরও একটি নতুন করোনা স্ট্রেনের খোঁজ দক্ষিণ আফ্রিকায়

বাড়ছে আতঙ্ক! ব্রিটেনের থেকেও সংক্রমক আরও একটি নতুন করোনা স্ট্রেনের খোঁজ দক্ষিণ আফ্রিকায়

সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে আতঙ্ক। এবার ব্রিটেনের একাধিক শহরের পর আয়ারল্যান্ডের উত্তরাংশ এমনকী ইজরায়েলেও থাবা বসালো নয়া করোনা স্ট্রেন। যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে আন্তর্জাতিক মহলে। এদিকে ব্রিটেনে নয়া করোনার দেখা মিলতেই সেদেশের সঙ্গে সংস্তরকম বিমান সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রায় ৪০টির বেশি দেশ।

একইসাথে ৭০ শতাংশ বেশি সংক্রমক নয়া করোনা

একইসাথে ৭০ শতাংশ বেশি সংক্রমক নয়া করোনা

এদিকে বিশেষজ্ঞদের মতে পুরো করোনা থেকে ব্রিটেমে আগত নয়া করোনা স্ট্রেন প্রায় ৫০ শতাংশ বেশি শক্তিশালী একইসাথে ৭০ শতাংশ বেশি সংক্রমকও। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশ্ববাসী। এদিকে ব্রিটেনের নব করোনা আতঙ্কে নাইট কার্ফু জারি হয়েছে ভারতেরও একাধিক শহরে।

নতুন করোনা স্ট্রেনের দেখা দক্ষিণ আফ্রিকাতেও

নতুন করোনা স্ট্রেনের দেখা দক্ষিণ আফ্রিকাতেও

এদিকে আরও বড় দুঃসংবাদ শোনাচ্ছে দক্ষিণ আফ্রিকাও। সেখানেও মিলছে একটি নতুন করোনা স্ট্রেনের দেখা মিলিছে। তবে ব্রিটেনের আগের স্ট্রেনের সঙ্গে এর কতটা মিল রয়েছে সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কেউই কিছু বলতে পারছেন না। তবে এর সংক্রমণ ক্ষমতা যে আগের থেকে কয়েক গুণ বেশি তা বিনা বাক্য ব্যয়ে স্বীকার করে নিয়েছেন বিশেষজ্ঞরা।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমস্ত বিমান সংযোগ ছিন্ন করেছে ব্রিটেন

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমস্ত বিমান সংযোগ ছিন্ন করেছে ব্রিটেন

এদিকে সূ্ত্রের খবর, দক্ষিণ আফ্রিকার এই নয়া করোনা স্ট্রেনের দেখা মিলেছে ব্রিটেনের একাংশেও। সহজ কথা ব্রিটেনের এই মুহূর্তে দুটি নব করোনা আগমণ ঘটেছে। এবং যে দুটিই তীব্র ভাবে সংক্রমক। এই খবর চাউর হতেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমস্তরকম বিমান সংযোগ বিচ্ছিন্ন করেছে ব্রিটেন।

ভয় ধরাচ্ছে উত্তর আয়ারল্যান্ডের সংক্রমণ

ভয় ধরাচ্ছে উত্তর আয়ারল্যান্ডের সংক্রমণ

এদিকে উত্তর আয়ারল্যান্ডে বুধবারই প্রথম এই নয়া করোনা স্ট্রেনের দেখা মেলে বলে খবর। যা ব্রিটেনের আগের অভিযোজিত মারণ করোনার সঙ্গে হুবহু এক বলে জানা যাচ্ছে। এমনকী এই খবর নিশ্চিত করেছে উত্তর আয়ালল্যান্ডের স্বাস্থ্য বিভাগও। তাদের ধারণা, আয়ারল্যান্ড থেকে ইংল্যাল্ড যাবার যাত্রাপথে দীর্ঘদিন থেকেই ঘাঁটি গেড়ে বসেছিল এই নয়া করোনা। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা।

 আশার কথা শোনাচ্ছে মডার্না, ফাইজার

আশার কথা শোনাচ্ছে মডার্না, ফাইজার

এদিকে ইজরায়েলেও সদ্য ব্রিটেন ফেরত তিন নাগরিকের দেহে এই নয়া করোনার দেখা মেলে। পাশাপাশি নয়া করোনা স্ট্রেনে মোট আক্রান্তের সংখ্যা ৪। অন্যদিকে রাশি রাশি দুঃসংবাদের মাঝেও আশার কথা শোনাচ্ছে মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা মডার্নাও। তাদের দাবি তাদের ভ্যাকিসিনেই ঠেকানো যাবে এই নয়া করোনা স্ট্রেনের সংক্রমণ। একই দাবি করতে দেখা গিয়েছে ফাইজার-বায়োএনটেককেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+