বিশ্ব উষ্ণায়ন : তলানিতে আসতে পারে অক্সিজেনের মাত্রা, লাগতে পারে মড়ক
লন্ডন, ২ ডিসেম্বর : বিশ্ব উষ্ণায়নের মাত্রা এমন পর্যায়ে যাচ্ছে, তাতে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অক্সিজেনের মাত্রা হঠাৎ করেই তলানিতে এসে ঠেকতে পারে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। ['গ্লোবাল ওয়ার্মিং' যৌন সম্পর্কে শীতলতা বাড়িয়ে তুলছে]
সমুদ্রের জলের তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি হেরফেরের ফলে প্রচুর পশু-পাখির মৃত্যু হতে পারে। এমনকী মানুষের মধ্যেও মড়ক লাগতে পারে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। [চিনের প্রাচীরের এক-তৃতীয়াংশ নিশ্চিহ্ন]

জানা গিয়েছে, সমুদ্রের জলের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বৃদ্ধি পেতে পারে। আর তা হতে পারে আগামী শতাব্দি আসার আগেই। যার ফলে জলের মধ্যে থাকা ফাইটোপ্লাঙ্কটনকে ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় অক্সিজেন তৈরিতে বাধা দেবে। ['হিট স্ট্রোক' সম্পর্কে যা যা জেনে রাখা প্রয়োজন]
বাতাসের দুই-তৃতীয়াংশ অক্সিজেন সমুদ্রের তলদেশে বসবাসকারী ফাইটোপ্লাঙ্কটন দ্বারা তৈরি হয়ে থাকে। ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে অক্সিজেন তৈরিতে বাধা এলে সমগ্র প্রাণী ও উদ্ভিদজগত বিলুপ্তির পথে এগিয়ে যাবে।
গত দুই দশকের বেশি সময় ধরেই বিশ্ব উষ্ণায়ন নিয়ে সারা পৃথিবীতে আলোচনা চলছে। এর চেয়ে বড় বিপদ মানবজাতির কাছে আর কিছু আছে বলে মনে করছেন না বিজ্ঞানীরা। উষ্ণায়নের কবল থেকে বাঁচায় উপায় বের করতেই আপাতত ব্যস্ত বিজ্ঞানী মহল।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications