Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভূতের বিয়ে! ৩০০০ বছরের পুরনো ভীতিকর প্রথার রোমহর্ষক কাহিনি গায়ে কাঁটা দেয়

চিন নিজেদের বিশ্বের সবচেয়ে উন্নত দেশের দৌড়ে এগিয়ে নিয়ে গিয়েছে। তা সত্ত্বেও আজকের যুগেও চিনের মানুষের মধ্যে কুসংস্কারের শিকড় অনেক গভীরে।

চিন নিজেদের বিশ্বের সবচেয়ে উন্নত দেশের দৌড়ে এগিয়ে নিয়ে গিয়েছে। তা সত্ত্বেও আজকের যুগেও চিনের মানুষের মধ্যে কুসংস্কারের শিকড় অনেক গভীরে। চিনে এখন ভূতের বিস্ময়কর প্রথা চালু রয়েছে। 'ভূত বিবাহ' অর্থাৎ ভূতের বিবাহ নিয়ে সে কাহিনি যেমন বিস্ময়ের, তেমনই রোমহর্ষকও। চমকপ্রদ সে গল্পগাথা যতটা না ভয়ঙ্কর তার থেকেও বেশি ভীতিকর।

ভূতের বিয়ে রীতি মেনে

ভূতের বিয়ে রীতি মেনে

হাজার হাজার বছর ধরে চিনে চলে আসছে এই প্রথা। চিনের অনেক এলাকায় ভূতের বিয়ে হয়। আর সেই বিয়ের জন্য হত্যার ঘটনাও ঘটে থাকে। কী এই ভূতের বিয়ে, কীভাবে হয়, আর কেনই বা হয়, সে কাহিনি শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠবে। তবু আজও সেই প্রথা চলে আসছে। রোমহর্ষক সেই বিয়ের অনুষ্ঠান হয় রীতিনীতি মেনে।

ভূত বিবাহ কি?

ভূত বিবাহ কি?

চিনে ভূত-বিবাহের ভীতিকর প্রথা প্রায় ৩০০০ বছরের পুরনো। চিনের একাংশ মানুষের এই ভূত বিবাহের প্রতি বিশ্বাস রয়েছে। তাঁরা বিশ্বাস করেন, এই প্রথাটির মাধ্যমে নিশ্চিত হয়, একজন ব্যক্তি অবিবাহিত মারা গেলেও তাঁকে মৃত্যুর পরে একা থাকতে হবে না। এই রীতিতে জীবিত মানুষ দুটি মৃত মানুষের বিয়ের জন্য একটি অনুষ্ঠান করে থাকে।

যৌতুকও দেওয়া হয়

যৌতুকও দেওয়া হয়

ভূতের বিয়েতে আবার যৌতুক দেওয়ার রেওয়াজও রয়েছে। এখানে কনের 'দাম' তার পরিবারকে দেওয়া হয়, একভাবে এটা যৌতুক। জীবিত ব্যক্তির বিয়েতে যেমন বয়স এবং পারিবারিক পটভূমির কিছু নিয়ম অনুসরণ করা হয়, তেমনি ভূত-বিবাহেও এই বিষয়গুলি মানা হয়। ফেং-শুই মাস্টার পারিবারিক ম্যাচ-মেকার হিসাবে কাজ করেন। বর-কনের 'ফিউনারেল প্লেট' রাখা হয় বিয়ের অনুষ্ঠানে এবং একটি ভোজেরও আয়োজন করা হয়।

জীবিত ব্যক্তির মৃতদেহকে 'বিয়ে'

জীবিত ব্যক্তির মৃতদেহকে 'বিয়ে'

ভূত বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি খুবই ভীতিকর। কনের হাড় খনন করে বরের কবরের ভিতরে রাখা হয়। বহু বছর ধরে চলে আসা এই প্রথাটিচলে আসচে চিনে। কিছু অংশে আচার-আচরণ পরিবর্তিত হয়েছে। এখন একজন জীবিত ব্যক্তি একটি গোপন আচারের মধ্যে একটি মৃতদেহকে 'বিয়ে' করে। এমনকী এই প্রথার জন্য অনেক হত্যার ঘটনাও ঘটেছে।

কবর থেকে হাড় চুরির ঘটনা বেড়েছে

কবর থেকে হাড় চুরির ঘটনা বেড়েছে

২০১৫ সালে শানসি প্রদেশের একটি গ্রামে এক মহিলার লাশ চুরি হয়েছিল। গ্রামবাসীরা জানান, যারা কবরস্থানে হামলা করেছিল তারা অর্থ উপার্জনের জন্য লাশ চুরি করেছিল। সাংহাই ইউনিভার্সিটির চিনা বিভাগের প্রধান হুয়াং জিংচুন ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে শানক্সিতে ভূতের বিয়ে নিয়ে মাঠ গবেষণা চালিয়েছিলেন।

তরুণীর হাড়ের দাম দ্রুত বেড়েছে

তরুণীর হাড়ের দাম দ্রুত বেড়েছে

গবেষক হুয়াং জিংচুন জানান, ভূত-বিবাহের কারণে একটি মৃতদেহ বা তরুণীর হাড়ের দাম দ্রুত বেড়েছে চিনে। তিনি দীর্ঘদিন ধরে এই গবেষমা চালিয়েছেন। তাঁর গবেষণার সময়, এই ধরনের ধ্বংসাবশেষ প্রায় ৩০ হাজার থেকে ৫০ হাজার ইউয়ানে বিক্রি হত। এখন তার দাম ১ লক্ষ ইউয়ানে পৌঁছে গিয়েছে প্রায়।

বিক্রি হচ্ছে 'ভূত বধূ'!

বিক্রি হচ্ছে 'ভূত বধূ'!

২০০৬ সালে এই লাশ বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু লাশ চুরি তারপরও বন্ধ হয়নি। গত বছর ইনার মঙ্গোলিয়ার লিয়াংচেং কাউন্টিতে গ্রেফতার হওয়া একজন ব্যক্তি পুলিশ কর্মকর্তাদের বলেছিলেন যে, তিনি এক মহিলাকে খুঁজছেন যিনি তাঁর 'ভূত বধূ' হতে পারেন। অর্থ উপার্জনের জন্য তরুণীকে হত্যা করা হয়েছে। তারপর সেই দেহ কোনও পরিবারের কাছে মোটা অঙ্কে বিক্রি করাও হয়েছে।

কী কারণে ভূত বিবাহ

কী কারণে ভূত বিবাহ

চিনা ঐতিহ্যে ভূত বিবাহ হল এমন একটি বিয়ে, যেখানে এক বা উভয় পক্ষই মারা যায়। চিনা ভূত বিবাহের উৎপত্তি মূলত অজানা, কিন্তু আজও এর চর্চা হচ্ছে। ঐতিহ্যবাহী চিনা সংস্কৃতিতে অবিবাহিত মেয়ের বাবা-মা হওয়া লজ্জাজনক এবং অবিবাহিত মেয়েরা প্রায়ই সমাজ থেকে দূরে থাকে। পুরুষদের জন্য, ভূতের বিয়ে প্রায়ই বংশের জন্য করা হত। আবার একজন মৃত পুরুষের পত্নী এমন একটি সন্তান দত্তক নিতে পারে, যিনি পুরুষের পরিবারের বংশধরকে বহন করবেন।

বিয়ের আয়োজন

বিয়ের আয়োজন

কখনও কখনও মৃত ব্যক্তির পরিবার একজন পুরোহিতকে ম্যাচমেকার হিসেবে ব্যবহার করে। অন্য সময় তারা উপহার-সহ একটি লাল খাম বের করে দেয় এবং বিশ্বাস করে যে মৃত ব্যক্তির পত্নী নিজেকে প্রকাশ করবে। আবার কখনও কখনও যখন কোনও মহিলার বাগদত্তা মারা যান, তার ভূত বিবাহে অংশ নেওয়ার জন্য, তাকে পুরুষের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+