রাত হলেই মেয়রের অফিসে ভুতেদের তাণ্ডব, সুরক্ষা কর্মীকে মারধর! রইল রোমহর্ষক ঘটনার মুহূর্তের ভিডিও
সম্প্রতি কলম্বিয়াতে এমন একটি ঘটনা সামনে এসেছে যা শুনে অনেকের ঘুম উবে যাওয়ার মতো। কলম্বিয়ার এক মেয়র চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর দাবি, ভুত নাকি সুরক্ষাকর্মীদের উপর হামলা করেছে। একবার নয়, একাধিকবার নাকি ভুতের হামলার শিকার
অস্বস্তি আছে কিনা তা নিয়ে বিতর্ক থাকবে! তবে ভুতের ভয় পাননা এমন লোক পাওয়াটা বিরল। সশরীরে না হলেও তাঁদের অশরীরী উপস্থিতি উপলব্ধী করেছেন অনেকেই। যেমনটা করেছেন মেয়র।
সম্প্রতি কলম্বিয়াতে এমন একটি ঘটনা সামনে এসেছে যা শুনে অনেকের ঘুম উবে যাওয়ার মতো। কলম্বিয়ার এক মেয়র চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর দাবি, ভুত নাকি সুরক্ষাকর্মীদের উপর হামলা করেছে। একবার নয়, একাধিকবার নাকি ভুতের হামলার শিকার হয়েছেন।
তাঁর এই ভয়ঙ্কর দাবি শুনে রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, ভুতের হামলার ঘটনাতে তীব্র আতঙ্কের অবস্থা তৈরি হয়েছে।

ভয়ঙ্কর সেই মুহূর্তের ভিডিও শেয়ার করা হয়েছে
ওই মেয়র ইতিমধ্যে ঘটনার বিস্তারিত জানিয়ে একটি ভিডিও সামনে নিয়ে এসেছেন। আর ওই ভিডিও সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে অনেকেই। ভয়ঙ্কর ওই রোমহর্ষক অভিজ্ঞতার ঘটনা সামনে আসার পর থেকে আরও আতঙ্কিত মানুষজন। আর্মেনিয়া শহরের ওই মেয়রের দাবি, গভীর রাতে তাঁর অফিসে এই হামলার ঘটনা ঘটায়। প্রথমে নাকি বিষয়টি বুঝতে পারেননি তিনি। এরপর ধীরে ধীরে পরিষ্কার হয় নাকি গোটা ঘটনা। তাঁর দাবি, রাতের দিকে এই হামলা হয়। ভূতেদের দলই নাকি এই হামলার ঘটনা ঘটায়। ভিডিওতে মেয়র জানিয়েছেন, প্রথমে আমি কিছু এই সমস্ত বিষয় বিশ্বাস করতাম না। কিন্তু অদ্ভদ এক ঘটনার সাক্ষী থাকার পর বিশ্বাস টা আরও বেড়ে গিয়েছে।

আমার জন্যে প্রার্থনা করুন!
ভুতের ভয়ে ওই ব্যক্তি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন যে, সবার কাছে তাঁর জন্যে প্রার্থনা করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনাতে সবাইকে তাঁর সঙ্গে একসঙ্গে থাকার কথা জানিয়েছেন। তবে মেয়রের মতে, ভগবানকে আমি বিশ্বাস করি। আর যেখানে ভগবান আছে সেখানে কেউ কোনও ক্ষতি করতে তাঁর, এমনটাই দাবি করেছেন ওই মেয়র। তাঁর দাবি, বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি রুখতে বিভিন্ন ধরম্রিয় গুরুর সঙ্গে আলোচনা হয়েছে বলে দাবি তাঁর। আর সেই কারণে তাঁর গোটা সরকারি অফিসে পুজো করানোর কথা বলা হয়েছে।

গার্ডকে কেউ ধাক্কা দিয়ে হঠাত ফেলো দিল!
ওই মেয়র আরও বেশ কয়েকটি ভিডিও সামনে নিয়ে এসেছেন। যেখানে বেশ কয়েকটি অদ্ভুদ অধুদ কারবার চোখে পড়েছে। শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, গার্ডকে কেউ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। কিন্তু কে এই ধাক্কা দিয়ে ওই গার্ডকে ফেলে দিল সেটা বীঝা যাচ্ছে না! তবে অদৃশ্য কোনও শক্তি এই কাজ করেছে বলে দাবি ওই মেয়রের। এটা সত্যি যে ভিডিওতে ওই গার্ডকে কে ধাক্কা দিচ্ছে তা সত্যিই দেখা যাচ্ছে না। ভিডিওতে দেখা যাচ্ছে যে, ধাক্কা মারার পর গার্ড মাটিতে উলোট-পালোট খাচ্ছে। এই ভিডিও মেয়র সামনে আনার পর থেকে হৈচৈ বেঁধে গিয়েছে। কারোর মতে এটা মজার জন্যে প্রকাশ করা হিয়েছে। ভুত বলে নাকি কিছু হয় না। আবার কেউ এই ঘটনাকে বিশ্বাস করছেন। বলছেন এমন ঘটনার সাক্ষী নাকি তারাও থেকেছেন।
তবে সত্যি হোক কিংবা মিথ্যা, ওই শহরে এখন চর্চার বিষয়ে মেয়রের অফিসে দেখা দেওয়া ভুত।
https://fb.watch/7efDyETJfY/












Click it and Unblock the Notifications