'আমার বাবা বিশ্বকে পাল্টে দিয়েছে', জর্জ ফ্লয়েডের মেয়ের মন ছুঁয়ে যাওয়া ভিডিও ভাইরাল

সত্যিই তো .. তিনি পাল্টে দিয়েছেন! নয়তো শ্বেতাঙ্গ পুলিশকে কি আগে কখনও মার্কিন মুলুকে মাথা নিচু করে বসে ক্ষমা চাইতে দেখা গিয়েছে? এক কৃষ্ণাঙ্গের জন্য গোটা আমেরিকা সহ গোটা বিশ্ব করোনার প্রবল সংকটের মাঝেও তীব্র প্রতিবাদের আগুন জ্বালিয়েছে। এটাও কি আগে হয়েছে? এর উত্তর সময়ের কাছে রয়েছে। তবে এখন বোধহয় আত্ম সমালোচনার সময় , এখন বোধহয় অন্তর্দৃষ্টি খোলার সময়! অন্তত মার্কিন মুলুকে প্রয়াত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মেয়ের ভাইরাল ভিডিও তেমনই বার্তা দিয়েছে।

আমার বাবা বিশ্বকে পাল্টে দিয়েছে, জর্জ ফ্লয়েডের মেয়ের মন ছুঁয়ে যাওয়া ভিডিও ভাইরাল

ছোট্ট জিয়ান্না জীবনের বেশি বড় দিকটা এখনও দেখে ওঠেনি। ওর বয়স অনেকটাই ছোট। শুধু এই ছোটবেলাতে ও জেনেছে যে ওর ববা বিনা দোষে, কেবলমাত্র কৃষ্ণাঙ্গ হওয়ার অপরাধে মারা গিয়েছে। কোনও এক শ্বেতাঙ্গ পুলিশ ৮ মিনিট ওর বাবার গলায় হাঁটু রেখে এক নিমেষে বাবাকে হত্যা করেছে। এরপর গোটা আমেরিকা ক্ষোভের আগুনে জ্বলেছে। যে ক্ষোভ স্বয়ং মার্কিন প্রেসিডেন্টকে বাঙ্কারে ঢুকিয়ে দিতে বাধ্য করেছে। সেই জিয়ান্না খুব ছোট বয়সে এই সমস্ত দেখার পর একটি ভিডিওতে মনের কথা বলেছে।

'জিজির বাবা দুনিয়া পাল্টে দিয়েছে.. জর্জ ফ্লয়েড পরিবর্তনের আরেক নাম' এই ট্যাগ লাইন দিয়ে জিয়ান্নার ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে প্রাক্তন এনবিএ খোলোয়ার স্টিফেন জ্যাকসনের সঙ্গে জিয়ান্নাকে দেখা গিয়েছে। আর তাঁদের জুজনের মুখেই একই বুলি.. জর্জ ফ্লয়েড দুনিয়া পাল্টে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+