ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রনকে ডিম ছুড়ে ‘স্বাগত’ জানালেন বিক্ষোভকারীরা, উত্তেজনা লিয়নে
ফ্রান্স প্রেসিডেন্টকে ডিম ছুড়ে স্বাগত জানানো হল লিয়নে। বিক্ষোভকারীরা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে লক্ষ্য করে এদিন ডিম ছোড়েন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে লিয়নে।
ফ্রান্স প্রেসিডেন্টকে ডিম ছুড়ে স্বাগত জানানো হল লিয়নে। বিক্ষোভকারীরা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে লক্ষ্য করে এদিন ডিম ছোড়েন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে লিয়নে। ফরাসি গ্যাস্ট্রনমি প্রচারের জন্য সোমবার লিয়ন সফরে গিয়েছিলেন ফ্রান্স প্রেসিডেন্ট। সেখানে ইমানুয়েল ম্যাক্রনকে একটি ডিম দিয়ে আঘাত করেন।

লিয়নে একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ফরাসি প্রেসিডেন্ট যখন ভিড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন একজন বিক্ষোভকারী বিপ্লব দীর্ঘজীবী হোক বলে চিৎকার করে উঠেছিলেন। তখনই তিনি ডিম ছুড়ে মারেন ফ্রান্স প্রেসিডেন্টকে। ভাঙা ডিম ফ্রান্সের রাষ্ট্রপতির কাঁধ আঘাত করে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
ফ্রান্স প্রেসিডেন্ট এই ঘটবনার বিব্রত বোধ করেন। তবে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবারই প্রথমবার নয়, এর আগেও একবার এমন কঠিন পরিস্থিতির মুখে পড়েন। গত জুনে দক্ষিণ ফ্রান্সে হাঁটার সময় একজন ব্যক্তি ম্যাক্রনের গালে চড় কষিয়ে দেন। তারপর সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। চার মাস জেল হয়েছিল তার।
ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে লিয়নের একটি রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য মেলায় যাওয়ার সময় এমন পরিস্থিতির মুখোমুখি হবেন, তা ভাবতে পারেননি তাঁর নিরাপত্তারক্ষীরাই। বিক্ষোভকারীরা যে এভাবে তাঁর উপর চড়াও হবে, তা ছিল কল্পনার অতীত। তবে হামলাকারীকে সঙ্গে সঙ্গেই ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। তাকে ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া হয়। ম্যাক্রন বলেন, তিনি পরে ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করবেন।
ম্যাক্রন ইন্টারন্যাশনাল ক্যাটারিং, হোটেল অ্যান্ড ফুড ট্রেড ফেয়ারে বলেন, "যদি আমাকে কিছু বলার থাকে তবে তাঁকে আসতে বলুন। আমি পরে তাঁর সঙ্গে দেখা করব।" সেন্ট্রিস্ট প্রেসিডেন্টের জন্য এদিন উষ্ণ অভ্যর্থনার আয়োজন করা হয়েছিল ট্রেড ফেয়ারে। তার মধ্যেই একটি আপত্তিকর ঘটনা ঘটে গেল। এই ঘটনা বিস্ময়কর বলে ব্যাখ্যা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, যিনি ক্রেডিট কার্ডের মাধ্যমে রেস্তোরাঁর টিপস দেবেন, তাঁর ট্যাক্স লাগবে না।
২০১৭ সালে যখন তিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী ছিলেন, তখন প্যারিসে জাতীয় কৃষি মেলায় জনতার পরিদর্শনের সময় তার মাথায় একটি ডিম ছুড়ে মারা হয়েছিল। অতি সম্প্রতি, জুন মাসে দক্ষিণাঞ্চলীয় শহর ভ্যালেন্সে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে হাত মেলানোর সময় এক ব্যক্তি তাকে মুখ থাপ্পড় মারেন। আবার তাঁকে এক বিক্ষোভকারী ডিম ছুড়ে মারলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications