পেগাসাস জালে জর্জরিত খোদ ফরাসি প্রেসিডেন্ট, তুমুল চাঞ্চল্য আন্তর্জাতিক মহলে
পেগাসাস জালে জর্জরিত খোদ ফরাসি প্রেসিডেন্ট, তুমুল চাঞ্চল্য আন্তর্জাতিক মহলে
পেগাসাস রিপোর্ট সামনে আসার পরেই ভারতের পাশাপাশি তোলপাড় শুরু হয়েছে গোটা বিশ্বজুড়েই। একটানা বিতর্কের পর ইতিমধ্যেই পেগাসাস কাণ্ডে তদন্তের নির্দেশ দিয়েছে ফ্রান্স। এবার তার মাঝেই এল আরও চাঞ্চল্যকর খবর। সূত্রের খবর, বিশ্বের একাধিক তাবড় তাবড় রাজনীতিবিদের পাশাপাশি পেগাসাসের নিশানায় আছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।

মাক্রোঁ ছাড়ও হ্যাকারদের টার্গেট লিস্টে ছিলেন ফ্রান্সের আরও ১৪ শীর্ষ স্থানীয় সরকারি আধিকারিক। এদিকে পেগাসাসের কাছে লিক হয়ে যাওয়া ফরাসি আধিকারিকদের নম্বরগুলির খোঁজ প্রথম পায় ফরবিডেন স্টোরিজের নামে ফ্রান্সেরই এক সংবাদ সংস্থা। তারাই প্রথম জানায় এই তালিকায় নাম রয়েছে খোদ ফরাসি প্রেসিডেন্টের।
এই প্রসঙ্গে ফরবিডেন স্টোরিজের প্রধান লরেন্ট রিচার্ড জানান, আমরা ওই ফোন নম্বরগুলো পেয়েছি। আর তাতেই সন্দেহ দানা বেঁধেছে। তবে রাষ্ট্রপতির ফোন হ্যাক হয়েছিল কিনা এখনই আমাদের তরফে জানা সম্ভব হয়নি। এর জন্য একাধিক প্রযুক্তিনির্ভর পরীক্ষার প্রয়োজন রয়েছে। ফরবিডেন স্টোরিজের রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রপতি ও আমলারা ছা়ড়াও পেগাসাসের নিশানায় ছিল ফ্রান্সের আরও প্রায় ১ হাজারের বেশি খ্যাতনামা ব্যক্তি।
সূত্রের খবর, এক মরোক্কান এজেন্সি পেগাসাসের মাধ্যমে তাদের টার্গেট করেছিল বলে মনে করা হচ্ছে। এদের মধ্যে ৩০ জন সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মী রয়েছেন। অন্যদিকে পেগাসাসের নজরে ছিল লে মোনডে, লে ক্যানার্ড এনচাজনি, লে ফিগারো, এজেন্সি ফ্রান্স-প্রেস এবং ফ্রান্স টেলিভিশনের একাধিক কর্মী। এদিকে এই রিপোর্ট সামনে আসতেই নড়েচড়ে বসে ফ্রান্স সরকার। ইতিমধ্যেই জোরদার তদন্তও শুরু হয়েছে সেদেশে।












Click it and Unblock the Notifications