পেগাসাস নিয়ে তৎপরতা বাড়াচ্ছে ফ্রান্স, জরুরি ভিত্তিক জাতীয় সুরক্ষা বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ
পেগাসাস নিয়ে তৎপরতা বাড়াচ্ছে ফ্রান্স, জরুরি ভিত্তিক জাতীয় সুরক্ষা বৈঠক ডাকলেন ম্যাক্রোঁ
পেগাসাস নিয়ে ইতিমধ্যেই উত্তাল গোটা বিশ্ব। ভারতে তদন্ত না শুরু হলেও ইতিমধ্যেই আসল রহস্য উদঘাটনের ঝাপিয়েছে ফ্রান্স। এমনকী পেগাসাস টার্গেট লিস্টে খোদ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর নাম উঠে যাওয়াতে তদন্ত প্রক্রিয়া শুরু করতে একবিন্দুও দেরি করেনি সেদেশের সরকার। সূত্রের খবর, পেগাসাস স্পাইওয়্যার নিয়ে আলোচনার জন্য আজই ফ্রান্সে এক জরুরি ভিত্তিক জাতীয় সুরক্ষা বৈঠক ডেকেছেন।

কিছুক্ষণ আগেই এই তথ্য জানান ফ্রান্সের সরকারি মুখপাত্র গ্যাব্রিয়েল অট্টল। এমনকী গোটা বিষয়টিকে যে রাষ্ট্রপতি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন সেকথাও জানান তিনি। এমতাবস্তায় জাতীয় সুরক্ষার প্রশ্নে ও দেশের সাইবার নিরাপত্তার বিষয়ে বিশদে জানতেই এদিনের বৈঠক ডাকা হয়েছে বলে জানান গ্যাব্রিয়েল। আর তারজেরেই সেদেশে রাজ্য-রাজনীতিতে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।
এদিকে এর আগে ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান ও ফ্রান্সের লে মন্ডের মত একাদিক তাবড় তাবড় সংবাদমাধ্যমের তরফে জানানো হয় পেগাসাস টার্গেট লিস্টে আছে ফরাসি প্রেসিডেন্টের নাম। আর তারপরেই তা নিয়ে তোপাড় হয়ে যায় গোটা বিশ্ব। এদিকে পেগাসাস নামের এই স্পাইওয়্যাল তৈরি করেছে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপ। তারা আবার এনএসও-র চিফ কমপ্লায়েন্স অফিসার ইতিমধ্যে জানিয়েছেন মাক্রোঁ নাকি কোনোভাবেই টার্গেট ছিলেন না।
ম্যাক্রোঁর নাম ছিল কি ছিল না তা নিয়ে বিতর্ক থাকলেও পেগাসাস লিস্টে নাম রয়েছে খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। ফাঁস হওয়া ডেটাবেসে গোটা বিশ্বের প্রায় ৫০ হাজারের বেশি ফোন নম্বর পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। তার মধ্যে বেশির ভাগই একাধিক দেশের বিভিন্ন খ্যাতনামা, প্রভাবশালী ব্যক্তিবর্গ। সর্বাধিক নজরদারি চলেছে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের। রয়েছে ভারতের ৩০০ নম্বর। তারমধ্যে শতাধিক খ্যাতনামা সাংবাদিকদের।












Click it and Unblock the Notifications