Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফ্লোরিডায় বিমানবন্দরে সেনা সেজে বন্দুকবাজের হামলা, নিহত ৫

ফ্লোরিডা, ৭ জানুয়ারি : মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বন্দুকবাজের হামলার ঘটনা ঘটল। এক বন্দুকবাজ ফ্লোরিডা বিমানবন্দরে মার্কিন সেনার পরিচয়ে ঢুকে প্রকাশ্যে গুলি ছুড়তে শুরু করে। ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

ফ্লোরিডার এই বিমানবন্দরটির নাম ফোর্ট লডারডেল- হলিউড আন্তর্জাতিক বিমানবন্দর। ঘটনায় আহত হয়েছেন ৮ জন। তার মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ফ্লোরিডায় বিমানবন্দরে সেনা সেজে বন্দুকবাজের হামলা, নিহত ৫

পুলিশ হামলাকারী আততায়ীকে গ্রেফতার করতে পেরেছে। ঘটনার খবর পেয়েই নিরাপত্তারক্ষীরা বিমানবন্দর ঘিরে ফেলে। যে বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে তার নাম এস্তেবান সান্তিয়াগো (২৬)। সে ন্যাশনাল গার্ড হিসাবে ইরাকে কর্মরত ছিল। তবে কাজে অবহেলার জন্য গতবছর তাকে বরখাস্ত করা হয়।

অভিযুক্তের দাদা জানিয়েছে, কিছুদিন যাবদ মানসিক রোগের চিকিৎসা চলছিল এস্তেবানের। তার মধ্যেই এমন কাণ্ড করে বসেছে সে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাগেজ কাউন্টারের কাছে ২ নম্বর টার্মিনালের কাছে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পরে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+