সন্তান কোলে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিলেন মহিলা জঙ্গি, মসুলের ঘটনায় হতবাক বিশ্ব
মসুলে এক আত্মঘাতী মহিলা জঙ্গি রাস্তায় চলচে চলতে নিজেকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। তবে সে একা মরেনি। কোলে দুধের শিশুকে নিয়ে আত্মঘাতী হয়েছে।
মসুল দখল করে ইরাকে আইএসআইএস জঙ্গিদের বিরুদ্ধে জয় ঘোষণা করেছে ইরাকি সেনা। বেশ কয়েকমাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর অবশেষে আইএস জঙ্গিদের বিরুদ্ধে জয় ঘোষণা করেছে ইরাক সরকার। তবে এসবের মাঝেই এমন এক নৃশংস ঘটনা ঘটল যা এতটা মর্মান্তিক তা বোধহয় কল্পনাও করা যায় না।
মসুলে এক আত্মঘাতী মহিলা জঙ্গি নিজেকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। তবে সে একা মরেনি। কোলে দুধের শিশুকে নিয়ে আত্মঘাতী হয়েছে। মৃত্যুর পূর্বে শিশু কোলে নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময়ে ছবিও উঠেছে তার। তারপরই নিমেষে শিশু কোলে নিজেকে উড়িয়ে দিয়েছে সেই মহিলা জঙ্গি।

ইরাকের মসুল শহরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মসুল শহরের যে অংশে নতুন করে ইরাকি সেনার দখলে এসেছে, সেখানে সেনার টহলের মাঝেই রাস্তায় চলতে চলতে নিজেকে উড়িয়ে দিয়েছে মহিলা। ঘটনায় দুজন সেনাও নিহত হয়েছে।
প্রসঙ্গত দীর্ঘ কয়েকমাসের যুদ্ধের পর ইরাকে পতন হয়েছে আইএস জঙ্গিগোষ্ঠীর। সরকারিভাবে আইএসআইএসের বিরুদ্ধে জয় ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দর আলি আবাদি। রবিবার তিনি যুদ্ধবিধ্বস্ত মসুলে পা রেখেই আইএসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের ঘোষণা করেন।
এই ঘটনার অনেক আগেই অবশ্য ইরাকি সেনা রাস্তায় নেমে বিজয়োল্লাসে মেতে ওঠে। টাইগ্রিস নদীর ধারে উৎসব শুরু হয়ে যায়। সেনা বন্দুক থেকে আকাশে ফায়ারিং করে জয় উদযাপন করে। তবে এসবের মাঝেই এখন সবচেয়ে বড় চিন্তা হল মসুল থেকে উৎখাত হওয়া লক্ষ লক্ষ ইরাকিকে নিজের জায়গা ফিরিয়ে দেওয়া। এখন শান্তি প্রতিষ্ঠা করাই প্রধান লক্ষ্য সরকারের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications