পরতে হচ্ছে না মাস্ক, রমরমিয়ে চলছে নাইট লাইফ, ব্রিটেনকে সতর্ক করলেন গবেষকরা

পরতে হচ্ছে না মাস্ক, রমরমিয়ে চলছে নাইট লাইফ, ব্রিটেনকে সতর্ক করলেন গবেষকরা

কারোর মুখে মাস্ক নেই। দোকান বাজারে আগের মতোই ভিড়। ব্রিটেনের রাস্তা ঘাটে ঘুরলে মনে হবে না গোটা বিশ্ব মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে। স্কুল কলেজ সব খুলে দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে না কয়েকদিন আগে পর্যন্ত ব্রিটেনে দাপিয়ে বেরাচ্ছিল করোনা ভাইরাস। ব্রিটেনের এই উদাসীন মনোভাব নিয়ে সতর্ক করলেন গবেষকরা। কারণ পর পর দুটি ওয়েভেই বিশ্বের সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ধাক্কা সামাল দিতে হয়েছে বরিস জনসনকে।

করোনা বিধি নেই ব্রিেটনে

করোনা বিধি নেই ব্রিেটনে

গোটা বিশ্ব যখন মহামারীর কোপে অস্থির। গত ১ বছরেও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেনি। ব্রিটেনে গেল দেখা যাচ্ছে অন্য ছবি। কোনও রকম করোনা বিধিই সেখানে নেই। মাস্ক পরতে হচ্ছে না কাউকে। নেই সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধিনিষেধ। দোকান বাজারে আগের মতোই ভিড়। খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ। নাইট লাইফও চলছে রমরমিয়ে।

বাড়ছে সংক্রমণ

বাড়ছে সংক্রমণ

এদিকে ব্রিেটনে নতুন করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত শুক্রবার ব্রিটেনে ৩৫ হাজােররও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেটা যথেষ্ট উদ্বেদের বলে জানিয়েছেন গবেষকরা। গত ৫ মাসে সর্বাধিক সংক্রণমণ হয়েছে গত শুক্রবার। গত কয়েক সপ্তাহ ধরে ব্রিটেনে প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে ৪১০ জন করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। যা বিশ্বের পার ক্যাপিটা জনসংখ্যার মধ্যে সর্বাধিক বেশি সংক্রমণ বলে দাবি করেছেন গবেষকরা। যদিও ১৯ জুলাইয়ে ফ্রিডম ডে-র উৎসব উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছে বরিস জনসন সরকার।

 উদ্বেগে গবেষকরা

উদ্বেগে গবেষকরা

ব্রিটেনের এই উদাসীন মনোভাবে যথেষ্ট উদ্বেগে গবেষকরা। ব্রিটেন এবং আয়ারল্যান্ডের ২৩টি মেডিকেল কলেজের গবেষকরা এই নিয়ে সতর্ক করেছেন। তাঁরা জানিয়েছেন ইতিমধ্যেই ব্রিটেন সেকেন্ড এবং থার্ড ওয়েভের ধাক্কা মারাত্মক হয়েছিল। তারপরে এভাবে নিয়ম শিথিল করলে আরও বড় বিপদ ডেকে আনা হবে। নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন তাঁরা।

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ

করোনার যে কয়েকটি ভ্যারিয়েন্ট সবচেয়ে সংক্রামক বলে দাবি করেছে হু। তার মধ্যে রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়ঙ্ক আকার নিতে পারে সংক্রমণে। ব্রিটেনে সেই ভ্যারিয়েন্টের সংক্রমণেই সেকেন্ড ও থার্ড ওয়েভ এসেছিল। কাজেই এখন থেকে সতর্ক না হলে আরও ভ্যারিয়েন্ট ভয়ানক আকার নিতে পারে বলে মনে করছেন গবেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+