বাড়ছে সংক্রমণ, ফের লকডাউনের পথে ইউরোপ, করোনাতেও ছাড় বাড়ছে ভারতে

বাড়ছে সংক্রমণ, ফের লকডাউনের পথে ইউরোপ, করোনাতেও ছাড় বাড়ছে ভারতে

ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে ইউরোপের একাধিক দেশে। ফ্রান্স, ইতালি, জার্মানি থেকে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির খবর আসতে শুরু করেছে। পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় যেতে পারে আঁচ করেই আগাম সাবধানতার পথে হাঁটতে শুরু করেছে ইউরোপ। লকডাউন শুরু হতে চলেছে ইউরোপের একাধিক দেশে।

সংক্রমণ বাড়ছে ইউরোপে

সংক্রমণ বাড়ছে ইউরোপে

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে ইউরোপের দেশগুলিতে। ফ্রান্স, ইতালি, জার্মানিতে নতুন করে করোনা সংক্রমণ বাড়ার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে ব্রিটেনেও করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে বলে জািনয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এতেই উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের।

লকডাউনের পথে ইউরোপ

লকডাউনের পথে ইউরোপ

করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে চলায় উদ্বেগে ইউরোপের বাসিন্দারা। ফ্রান্স থেকে শুরু করে ব্রিেটন একাধিক জিনিসে নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে। ফ্রান্স, জার্মানি সহ একাধিক ইউরোপীয়ান দেশ নতুন করে লকডাউনের পথে হাঁটতে চলেছে। প্যারিসে করোনা সংক্রমণের কারনে ৬ অক্টোবর থেকে সব বারেই বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট ছোট শহরগুলিতে ১৫ দিন করে লকডাউন ঘোষণা করছে ফ্রান্স। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

জার্মানিতেও নিষেধাজ্ঞা

জার্মানিতেও নিষেধাজ্ঞা

শুধু ফ্রান্সেই নয়, জার্মানির একাধিক শহরেও বিধিনিষেধ অরোপ করা হয়েছে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য। ডিসেম্বর পর্যন্ত স্টেডিয়াম সব বন্ধ করে দেওয়া হয়েছে। সব ফুটবল ট্যুর্নামেন্ট বাতিল করা হয়েছে। বাইরে কোথাও থেকে ঘুরে আসলে নিজেদের ১৪ দিন আইসোলেশনে রাখুন বলে নির্দেশিকা জারি করা হয়েছে। মাস্ক না পরলে মোটা টাকা জরিমানা করা হবে নির্দেশিকা জারি করা হয়েছে।

ব্রিটেনেও জারি একাধিক নিষেধাজ্ঞা

ব্রিটেনেও জারি একাধিক নিষেধাজ্ঞা

ব্রিটেনে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ফের জনজীবন নিয়ন্ত্রণ শুরু হয়েছে ব্রিটেনে। বাড়ি থেকে কাজ করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। পাব এবং বারগুলিতেও প্রবেশে নিয়ন্ত্রণ আনা হয়েছে। যদিও স্কুল- কলেজ বন্ধের বিষয়ে এখনও কোনও নির্দেশিকা জারি করা হয়নি।

ভারতে বাড়ছে ছাড়

ভারতে বাড়ছে ছাড়

একদিকে যখন করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে দেশে। অন্যদিকে আনলক পর্যায়ে একাধিক জিনিসে ছাড় বাড়ছে। স্কুল কলেজ খোলার অনুমতি দেওয়া হয়েছে। খুলছে সিনেমা হল,থিয়েটার, সংগ্রহ শালাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+