কোভিশিল্ডের অনুমোদন নেই, ইউরোপীয়ান ইউনিয়নের গ্রিন পাস কাদের জন্যে জেনে নিন
কোভিশিল্ডের অনুমোদন নেই, ইউরোপীয়ান ইউনিয়নের গ্রিন পাস কাদের জন্যে জেনে নিন
ভারতে তৈরি কোভিশিল্ডকেও অনুমোদন দেয়নি ইউরোপীয় ইউনিয়ন। অর্থাৎ কোভিশিল্ড নিলেও কেউ ইউরোপীয় ইউনিয়নে যেতে পারবেন না। তবে পর্যটকদের বিশেষ গ্রিন পাস দিচ্ছে ইইউ। এই নিয়ে উদ্বেগে ভারতের একাধিক বাসিন্দা। অনেকেই কর্মসূত্র অথবা পড়াশোনার জন্য ইউরোপের বিভিন্ন দেশে যান। তাঁরা এই নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে।

করোনা টিকায় ছাড় পত্র
সিরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন কোিভশিল্ডকে অনুমোদন দেয়নি ইউরোপীয়ান ইউনিয়ন। তবে ফাইজার, মডের্না, অ্যাস্ট্রাজেনকার ভ্যাক্সজেরভারিয়া এবং জনসন অ্যান্ড জনসনের জানসেনকে অনুমোদন দিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন। কিন্তু সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডকে অনুমোদন দেওয়া হয়নি। এই নিয়ে উদ্বেগে রয়েছেন ভারতের অসংখ্যা মানুষ।

গ্রিন পাস
করোনা পরিস্থিতিতে নাগরিক এবং পর্যটকদের সুরক্ষার্থে গ্রিন পাস চালু করেছে ইউরোপীয়ান ইউনিয়ন। তার ব্যাখ্যা দিয়েছে ইউ। তারা জানিেয়ছে গ্রিন বাস চালু করা হয়েছে ইউরোপীয়ন ইউনিয়নের দেশগুলির জন্য। যাঁদের গ্রিন পাস থাকবে তাঁরা নির্ধিধায় ইইউ-র সব দেশে অবাধে যাতায়াত করতে পারবেন। তবে সিরাম ইনস্টিটিউডের কোভিশিল্ড যাঁরা নিয়েছেন তাঁরা সেই গ্রিন পাস পাবেন না বলে জানিয়েছে ইউরোপীয়ান ইউনিয়নের মেডিসিন ডিপার্টমেন্ট।

সফরে রাশ
করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা সফরেও রাশ টেনেছে ইউরোপীয়ান ইউনিয়ন। জরুরি কাজ ছাড়া গ্রিন পাসের নুমোদন দেওয়া হবে না বলে জানানো হয়েছে। গ্রিন পাসের আবেদন যাঁরা করবেন তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করা হবে। কেন তাঁরা চাইছেন গ্রিন বাস। সেটা তাঁদের জন্য কতটা জরুরি সেটা খতিয়ে দেখে তবেই গ্রিন পাসের অনুমোদন দেওয়া হবে।

সীমান্ত বাণিজ্যে ছাড়
আর্থিক ক্ষতি আটকাতে ইতিমধ্যেই সীমান্ত খুলে দিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন। করোনা সংক্রমনে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছিল ইউরোপীয়ান ইউনিয়ন। সীমান্ত বাণিজ্যে শুরু হলেও করোনা সংক্রমণে বড় ছাড় ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications