তদন্ত চলাকালীন দেশ ছেড়ে পালানোর ছক কষেছিলেন জ্যাকলিন! আদালতে বিস্ফোরক ইডি
জ্যাকলিন ফার্নান্ডেজের জামিনের তীব্র বিরোধীতা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! ২০০ কোটি টাকা তহবিল তছরূপ-কাণ্ডে ইতিমধ্যে নাম জড়িয়েছে অভিনেত্রীর। আর এরপরেই জামিনের আবেদন জানান জ্যাকলিন। যদিও সেই জামিনের আবেদনের বিরোধীতা করে ব
জ্যাকলিন ফার্নান্ডেজের জামিনের তীব্র বিরোধীতা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! ২০০ কোটি টাকা তহবিল তছরূপ-কাণ্ডে ইতিমধ্যে নাম জড়িয়েছে অভিনেত্রীর। আর এরপরেই জামিনের আবেদন জানান জ্যাকলিন। যদিও সেই জামিনের আবেদনের বিরোধীতা করে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

তাঁরা জানায়, বড়সড় এই কেলেঙ্কারির তদন্ত চলাকালীন দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন জ্যাকলিন। তবে বড়সড় এই কেলেঙ্কারির মাথা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর নাম এভাবে জড়িয়ে যাবে তা ভাবতেই পারেননি নাকি অভিনেত্রী। এমনটাই সওয়াল ইডির। এই মুহূর্তে জেলে বন্দি রয়েছেন সুকেশ।
এছাড়াও জামিনের বিরোধীতা করেন এদিন বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ আদালতে জানান তদন্তকারীরা। তাঁরা বলেন, অভিনেত্রী তাঁর ফোন থেকে সমস্ত তথ্য ডিলেট করে দিয়েছিল। আর সেই সমস্ত ডেটা খুঁজতে রীতিমত হিমশিম খেতে হয়। কার্যত বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল বলেও আদালতে জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তবে তদন্তে অভিনেত্রী ঠিক মতো সহযোগিতা করছেন না বলেও অভিযোগ করে তদন্তকারী সংস্থা। আর এই বিষয়ে কথা বলতে গিয়েই চাঞ্চল্যকর দাবি ইডির। আইনজীবী মারফৎ তাঁরা বলেন, আগেই লুক আউট নোটিশ জারি করা হয়েছিল। আর এরমধ্যেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন জ্যাকলিন। কিন্ত্য তা সম্ভব হয়নি লুকআউট নোটিশ জারি থাকার জন্যে।
এই সংক্রান্ত সমস্ত আদালতে ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে বলে জোরাল সওয়াল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও দীর্ঘ সওয়াল জবাব শেষে আদালত অভিনেত্রীর সুরক্ষার মেয়াদ আরও কিছুদিন বাড়িয়েছে বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আগামী ১০ নভেম্বর ফের এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। ফলে আপাতত আরও কয়েকদিন স্বস্তি পাবেন জ্যাকলিন। এমনটাই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার অর্থ তছরূপ কাণ্ডে গত কয়েকদিন আগেই অন্তর্বতীকালীন জামিন পেয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। দিল্লির পাতিয়ালা আদালতে ৫০ হাজারের বন্ডের বিনিময়ে এই অন্তর্বতীকালীন জামিন দেওয়া হয় অভিনেত্রীকে।
আর আজ শনিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানে অভিনেত্রীর জামিনের তীব্র বিরোধীতা করা হয়। উল্লেখ্য, ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি 'ঠগবাজ' চন্দ্রশেখর। আর সেই তদন্তে নেমে অভিনেত্রীর নাম জড়ায়।
নানা সময়ে চন্দ্রশেখরের কাজ থেকে নানা সুবিধা পেয়েছেন অভিনেত্রী। এমনটাই দাবি ইডির। ইতিমধ্যে অভিনেত্রীর নাম চার্জশিটে দিয়েছে ইডি।












Click it and Unblock the Notifications