Myanmar Earthquake: সারি সারি লাশ! ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা সরকার-বিরোধী গোষ্ঠীর
Myanmar Earthquake: ধ্বংসাত্মক ভূমিকম্পে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। মায়ানমারজুড়ে শুধুই হাহাকার। ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচ থেকে বের হচ্ছে সারি সারি লাশ। এমতাবস্থায় যুদ্ধ থেকে পিছু হঠল সরকার বিরোধী গোষ্ঠী। ভূমিকম্পের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা জুন্টা সরকারের বিরোধী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)-এর। রবিবার অর্থাৎ মার্চ থেকে কার্যকর হবে যুদ্ধবিরতি।
আগামী ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতির পথে হাঁটল পিডিএফ। ভূমিকম্প পরবর্তী উদ্ধারকার্য যাতে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্যই এই সিদ্ধান্ত। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য ও এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলবে। পিডিএফ-এর তরফে আরও জানানো হয়েছে, উদ্ধারকার্যে প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা, মেডিক্যাল ক্যাম্প নির্মাণের জন্য রাষ্ট্রসংঘ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা।

মায়ানমারে প্রত্যেক ঘণ্টায় পাল্টে যাচ্ছে মৃত্যুর সংখ্যা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মায়ানমারে মৃতের সংখ্যা ১ হাজার ৬৪৪ ছুঁয়েছে বলে খবর। কয়েক ঘণ্টা আগেই যা ছিল ১ হাজার ২ জন। লাফিয়ে তা ১৬০০-র গন্ডি পেরিয়ে গেল। সেদেশের সেনাবাহিনীর সরকারের প্রধান জানিয়েছেন এই পরিসংখ্যান। অন্যদিকে, আহতের সংখ্যা বর্তমানে ৩ হাজার ৪০৮ জন। এখনও নিখোঁজ রয়েছেন ১৩৯ জন। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে জোরকদমে চলছে উদ্ধারকার্য।
মায়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা আমেরিকার। ভূমিকম্পের জেরে ভেঙে গিয়েছে রাস্তা, ব্রিজ থেকে শুরু করে একাধিক সরকারি সম্পত্তি। চোখের সামনে ধসে গিয়েছে বহুতল। আর তাই এখনও দেশের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে রয়েছে। যার জেরে উদ্ধারকার্যেও বেগ পেতে হচ্ছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও নির্মীয়মাণ বহুতল ধসে আটকে বহু শ্রমিক। সেখানে এখনও পর্যন্ত ১০ জন মারা গিয়েছে।
শুক্রবার ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। পরপর আফটারশকে আরও ভয়াবহ হয় পরিস্থিতি। শুধু শুক্রবারই ১০ ঘণ্টার ব্যবধানে ১৪টি আফটারশক হয় বলে খবর। মায়ানমারের পাশাপাশি কেঁপে ওঠে থাইল্যান্ড, লাওস, ভারত, বাংলাদেশ, চিন। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও মারাত্মক ক্ষয়ক্ষতি হয়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications