বিদায়বেলাতেও কমেনি ঝাঁঝ, ট্রাম্পের তোপের মুখে পড়ে বরখাস্ত মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার
মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প
নির্বাচনে জয়লাভ করলেও এখনও আমেরিকার শাসনভার হাতে তুলে নেননি বাইডেন। খাতায় কলমে এখনও আমেরিকার রাষ্ট্রপতি পদে বহাল রয়েছেন ট্রাম্পই। এবার সেই ক্ষমতা প্রয়োগ করেই সরিয়ে দিলেন প্রতিরক্ষাসচিব মার্ক এসপারকে।

টুইটারেই বরখাস্তের ঘোষণা
সোমবার টুইটারে মার্ক এসপারকে বরখাস্তের ঘোষণা করতে দেখা যায় ট্রাম্পকে। যা নিয়ে রীতিমতো উত্তাল মার্কিন রাজ্য-রাজনীতি। এদিকে রাষ্ট্রপতি হিসাবে ট্রাম্পের হাতে রয়েছে আর মাত্র ২ মাস দশ দিনেরও কম সময়। তারপরেই আগামী বছরের ২০ জানুয়ারি আমেরিকার শাসনভার হাতে তুলে নেবেন নব নির্বাচিত ডোমোক্র্যাটিক রাষ্ট্রপতি জো বাইডেন। এবার তার আগেই মার্কিন প্রশাসনে বড়সড় রদবদল ঘটাতে দেখা গেল ট্রাম্প।

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই
এদিকে এসপারের পদত্যাগের ব্যাপারে কানাঘুষো শোনা যাচ্ছিল কিছুদিন ধরে। কিন্তু অবশেষে ট্রাম্পের হাতে বরখাস্তই হয়ে গেলেন তিনি। আর এর জন্য ট্রাম্পের সঙ্গে তার দীর্ঘদিনের মত বিরোধকেই বড় করে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এন্যদিকে এসপার ছাড়াও মার্কিন প্রশাসনের প্রাক্তন বিদেশ সচিব সহ আরও অনেক ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা পদত্যাগ করেছেন কিংবা তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এসপারের জায়গায় দায়িত্ব নিলেন ক্রিস্টোফার সি মিলার
অন্যদিকে এখন এসপারের জায়গায় নতুন ভাবে নিয়োগ করা হয়েছে ক্রিস্টোফার সি মিলার। তাকে মনোনীত করেছেন আবার ট্রাম্পই। এই মিলার আবারল এর আগে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালকের দায়িত্বও সামলেছেন বলে জানা যাচ্ছে।

জর্জ ফ্লয়েড হত্যার রেশ ধরেই আরও চওড়া হয় এসপার-ট্রাম্প সম্পর্কের ফাটল
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে যখন মার্কিন পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার পর উত্তাল হয়ে ওঠে গোটা আমেরিকা। সেই সময়ে বিক্ষোভ দমনে ট্রাম্পের সেনা নামামোর হুমকির সরাসরি বিরোধিতার রাস্তায় হাঁটতে দেখা যায় এসপারকে। তখন থেকেই এসপার-ট্রাম্প সম্পর্কের ফাটল আরও চওড়া হয়। এদিকে এই নজির আগেও দেখা গেছে। এর আগের মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেছিলেন বলে জানা যায়।












Click it and Unblock the Notifications