ভারত ছাড়া আর কোন কোন দেশে ১৫ অগাস্টের দিন স্বাধীনতা দিবস পালিত হয় জানেন কি?
ভারত ছাড়া আর কোন কোন দেশে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালিত হয় জানেন কি?
১৫ অগাস্ট ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবাসীর নজর রয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যের ওপর। এদিন মোদী লালকেল্লায় ভাষণ দেবেন। যা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ সরকারের দ্বিতীয়বার জয়ের পর দ্বিতীয় ভাষণ। কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে সারা দেশজুড়ে বিশেষ করে দিল্লিতে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
তবে শুধু ভারতেই এই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় এমনটা নয়। কঙ্গো, দক্ষিণ কোরিয়া, বাহারিন ও লিচেনস্টেইনে স্বাধীনতা দিবস পালন করা হয় ১৫ অগাস্ট।

ভারত
ভারতে স্বাধীনতা আসে প্রায় ২০০ বছরের দীর্ঘ ব্রিটিশ শাসন অবসানের পর ১৯৪৭ সালের ১৫ অগাস্ট। ভারত ছাড়ার আগে ব্রিটিশরা ভারতকে দু'টি স্বাধীন রাষ্ট্রে ভাগ করে দিয়ে যায়, একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত ও একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান। পাকিস্তানে ১৪ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়।

উত্তর ও দক্ষিণ কোরিয়া
সাধারণ গণ ছুটির দিনটি কোরিয়ার জাতীয় মুক্তি দিবস' নামে অভিহিত ও পালিত হয়। জানা গিয়েছে, ১৯৪৫ সালের ১৫ অগাস্ট মার্কিন ও সোভিয়েত বাহিনী কোরিয়ান উপদ্বীপে জাপানের দখল শেষ করেছিল। দিনটিকে গওয়াংবোকজিয়ল (আলোর পুনরুদ্ধারের সময়) বলা হয়। তিন বছর পর স্বাধীন কোরিয়ান সরকার গঠন করা হয়।

বাহারিন
১৯৭১ সালের ১৫ অগাস্ট এই দেশ থেকে ব্রিটিশ রাজ উঠে যায় এবং স্বাধীন দেশ হিসাবে এটি পরিচিতি পায়। বাহারিনের জনসংখ্যার ওপর রাষ্ট্রপুঞ্জ সমীক্ষা চালায়। দু'পক্ষই বন্ধুত্ব চুক্তিতে স্বাক্ষর করে।

লিচেনস্টেইন
বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ হিসাবে পরিচিত এই দেশ ১৮৬৬ সালের ১৫ অগাস্ট জার্মানির শাসন থেকে মুক্তিকে স্মরণ করে। এই দিন রাজার পরিবারের সঙ্গে সাধারণ মানুষ কথা বলার সুযোগ পায়।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
কংগোলিজ জাতীয় দিবস ১৯৬০ সাল থেকে ১৫ অগাস্ট পালিত হয়। এই দিন দেশটি ৮০ বছর পরাধীনতার পরে ফ্রান্সের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।












Click it and Unblock the Notifications