Diwali 2023: আলোর রোশনাইয়ে সেজে উঠেছে হোয়াইট হাউস, সিঙারার সঙ্গে চা-কফি, জমিয়ে দীপাবলি উদযাপন কমলা হ্যারিসের
Diwali 2023: আমেরিকা আর ব্রিটেন দুই দেশেই এবার দীপাবলির জমক বেশি। একদিকে আলোয় সেজে উঠেছে ব্রিটেনের ১০ নম্বর ডাউনিং হিল। আরেকদিকে আলোয় ঝলমল করছে হোয়াইট হাউস। মার্কিন মুকুলে এবার দীপাবলির আড়ম্বর একটু বেশি। তার কারণ অবশ্যই ভারতীয় বংশোদ্ভুত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
দীপাবলির পার্টি রেখেছিলেন তিনি হোয়াইট হউসে। সেখানে অথিতিদের পরিবেশন করা হয় চা সিঙারার মতো ভারতীয় খাবার। সেই সঙ্গে আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা হোয়াইট হাউস। মার্কিন মুলুকের তাবর অফিসাররা হাজির ছিলেন সেই দিওয়ালি পার্টিতে।

গেঁদা ফুলের মালায় সাজানো হয়েছিল হোয়াইট হাউসের গেট। কমলা হ্যারিসের অফিসের সামনে দেওয়া হয়েছিল রঙ্গোলি। লন জুড়ে সেজে উঠেছিল ফুলের রঙ্গোলি। তার সঙ্গে প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল তাঁর অফিস। ভাইস প্রেসিডেন্টের দেওয়া দিওয়ালি পার্টিতে মেনুও ছিল একেবারে ভারতীয়। চা-কফি সিঙ্গারা, সঙ্গে মালই আইসক্রিম, ভেলপুরী, চিংড়ি মাছের ডিশ ছিল ককটেলও।
আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, নেটফ্লিক্সের সিইও বেলা বাজারিয়া, মিস ইউএসএ নিনা দাভালুরি এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তি আমন্ত্রিত ছিলেন তাঁর দিওয়ালি পার্টিতে। ভারতীয় সংস্কৃতির ছাপ বজায় রাখতে আর ফেস্টিভ মুড আনতে তবলা এবং নাচের আসর রাখা হয়েছিল। যাকে বলে একেবারে ভারতীয় মেজাজে দীপাবলি উদযাপন করা হয়েছে এবার।












Click it and Unblock the Notifications