নিষেধাজ্ঞার মুখে পড়েও জনপ্রিয়তা কমেনি টিকটকের, মুখ লুকাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রামও

নিষেধাজ্ঞার মুখে পড়েও জনপ্রিয়তা কমেনি টিকটকের, মুখ লুকাচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রামও

ভারতে বন্ধ হয়েছে টিকটকের দরজা। কিন্তু তারপরেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি এই চিনা অ্যাপের। সম্প্রতি ২০২০ সালের একটি সমীক্ষায় টিকটকের জনপ্রিয়তা দেখে চোখ কপালে তুলছেন অনেকেই। বর্তমানে নিককেই এশিয়ার রিপোর্ট করেছে, প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া সরবরাহকারীদের তালিকার শীর্ষে রয়েছে টিকটক। এদিকে ২০২০ সালে বিশ্বের সেরা ১০ টি ডাউনলোড করা অ্যাপের মধ্যে সাতটি আমেরিকার বলে জানা যাচ্ছে।

 নিষেধাজ্ঞার মুখে পড়েও জনপ্রিয়তা কমেনি টিকটকের

নিষেধাজ্ঞার মুখে পড়েও জনপ্রিয়তা কমেনি টিকটকের

সহজ কথায় সর্বাধিক জনপ্রিয় অ্যাপগুলির বেশিরভাগ নির্মাতাই বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের। এর মধ্যে চারটি (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জার) একটি একক কোম্পানির মালিকানাধীন। যার মালিক ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। এই চারটি অ্যাপই রয়েছে শীর্ষ পাঁচে। এদিকে চিন বাদে এশিয়ায় ফেসবুকের পরে টিকটকই দ্বিতীয় সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হিসাবে উঠে আসছে।

হোয়াটসঅ্যাপকে জোর টক্কর টেলিগ্রামের

হোয়াটসঅ্যাপকে জোর টক্কর টেলিগ্রামের

সম্প্রতি মার্কিন ভিত্তিক-ডেটা এবং অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম-'অ্যাপ অ্যানি' শো মারফত এই তথ্য সংগ্রহ করেছে নিকি এশিয়া। অন্যদিকে করোনাকালে হোয়াটঅ্যাপকে জোর টক্কর দিচ্ছে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। এদিকে রাশিয়ায় টেলিগ্রামের জন্ম হলেও বর্তমানে মূল সদর দফতর রয়েছে জার্মানিতে। দীর্ঘ সময় পর পোস্ট মুছে ফেলার মতো একধিক অত্যাধুনিক ফিচারের জন্য জন্মের পর থেকে অচিরেই জনপ্রিয়তা লাভ করে টেলিগ্রাম। হংকং এবং থাইল্যান্ডের বিক্ষোভ চলাকালীন সময় সম্প্রতি একাধিক আইনি জটিলতার মুখে পড়ে এই অ্যাপ।

দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে লাইক অ্যাপও

দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে লাইক অ্যাপও

এদিকে ২০১৯ সালে ১৫ তম স্থান থেকে ২০২০ সালে এশিয়ায় (চিন বাদে) সপ্তম স্থানে উঠে এসেছে টেলিগ্রাম। অন্যদিকে ডাউনলোড ব়্যাঙ্কিংয়ের বিচারেও গোটা দেশে বর্তমানে সপ্তম স্থানে উঠে এসেছে এই অ্যাপ। অন্যদিকে চাইনিজ ভিডিও অ্যাপগুলি মধ্যে অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে লাইক। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ্ব ডাউনলোড লিগে এটি অষ্টম স্থানে রয়েছে। অনুরূপভাবে চিনের কুয়াইশোর তৈরি স্ন্যাক ভিডিও অ্যাপটিও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি ডাউনলোড অ্যাপের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে বলে জানা যাচ্ছে।

টিকটকের জনপ্রিয়তা ছাপিয়ে গিয়েছে ইন্সটাকেও

টিকটকের জনপ্রিয়তা ছাপিয়ে গিয়েছে ইন্সটাকেও

অন্যদিকে ভারতে টিকটকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, অ্যাপটির জনপ্রিয়তা ইনস্টাগ্রামকে ছাড়িয়ে গিয়েছে বলে জানা যাচ্চে। গত বছর দেশের দ্বিতীয় জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক প্ল্যাটফর্মও হয়ে উঠেছিল এই অ্যাপ। সিমেলওয়েবের ডিজিটাল ট্রেন্ডস-ইন্ডিয়া, ডিসেম্বর ২০২০-এর রিপোর্টেও এর উল্লেখ করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে এই রিপোর্ট প্রকাশ করা হয়। এদিকে ভারতীয়দের ডেটা সুরক্ষা ও ব্যক্তিগত সুরক্ষার প্রশ্নে গত বছরেই ২০০টি চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা চাপায় ভারত সরকার, যার মধ্যে ছিল টিকটক।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+