করোনা ভাইরাস ছড়াচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১
করোনা ভাইরাসের জেরে চিনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিনের উহানে শুক্রবার মৃত্যু হয় ১৫ জনের। এর জেরে এই ভাইরাসের জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১-এ। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০০-তে। এদের মধ্যে ৪৪৪ জনের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে এই গত একদিনে।

১৩টি শহরে সম্পূর্ণ লকডাউন
এদিকে চিনের অন্যত্র যাতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে, তার জন্যে হুবেই প্রদেশের ১৩টি শহরে সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এদিকে আগেই চিনের উহান থেকে বাইরে যাওয়ার যাবতীয় পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল। ফ্লাইট সহ সমস্ত পাবলিক পরিবহণ স্থগিত করে চিন সরকার জানিয়েছে চিনা ভাইরাস করোনা নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতেই এই ব্যবস্থা।

ভাইরাস ছড়িয়েছে ম্যাকাউ ও হংকংয়েও
পরিবহণ বন্ধকতা সত্ত্বেও এই ভআইরাস ছড়িয়ে পরছে চিনের অন্যত্র। এমন কি হংকং ও ম্যাকাউ-এর মতো দ্বীপ শহরগিলুতেও এই ভআইরাসের সংক্রমণের প্রমাণ পাওয়া গিয়েছে। এখনও পর্যান্ত ম্যাকাউতে দুই জনের শরীরে করোনা ভাইরাস রয়েছে বলে জানা গিয়েছে। হংকংয়ে পাঁচজনের মধ্যে এই ভাইরাস দেখা গিয়েছে। এদিকে ফ্রান্সেও কোনও ভাবে এই ভাইরাস পৌঁছে গিয়েছে। সেদেশে তিনজনের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আমেরিকা সহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষ
জাপান, অস্ট্রেলিয়াতেও এই ভাইরাস বহণকারী মানুষকে সনাক্র করা হয়েছে। এরা সকলেই চিন থেকে নিজেদের দেশে ফেরা মানুষ। পাশাপাশি, মালয়শিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাইওয়ান, ভিয়েতনামে, এমন কি আমেরিকাতেও এই ভাইরাস পৌঁছে গিয়েছে। এই সব দেশগুলি এই ভাইরাস ঠেকাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

চিনে হটলাইন চালু ভারতীয় দূতাবাসের
এদিকে পরিস্থিতির উপড় কড়া নজর রাখছে চিনে অবস্থিত ভারতীয় দূতাবাস। সেদেশে থাকা কোনও ভারতীয় এই ভাইরাস সংক্রান্ত কোনও প্রতিকূল পরিস্থিতিতে পড়লে তাদের জন্যে খোলা হয়েছে হটলাইন নম্বর। ভারতীয় দূতাবাস জানিয়েছে, -০৮৬১-৮৬১২০৮৩৬২৯ এবং ০৮৬১-৬১২০৮৩৬১৭ নম্বরে ফোন করে চিনে থাকা যে কোনও ভারতীয় কোরোনা ভাইরাস সংক্রান্ত কোনও সমস্যায় পড়লে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের অফিসায়ার টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টেও যোগাযোগ করে নিজেদের অসুবিধার কথা জানাতে পারেন ভারতীয়রা।

ভারতীয় বিমানবন্দরগুলিতে স্ক্রিনিংয়ের ব্যবস্থা
জানা গিয়েছে রাজধানীসহ মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরে বিশেষ থার্মাল স্ক্রিনিং চালু হয়েছে৷ নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ভালোভাবে যাচাই করে নিতে বলা হয়েছে৷ পাশাপাশি চিন থেকে ভারতে আসতে চাওয়া মানুষের ভিসার আবেদন জমা দেওয়ার সময়ই আবেদনকারীর শারীরিক সুস্থতার বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে। চিন থেকে আসা কোনও বিমানে কেউ যদি অসুস্থ বোধ করে তবে তা দ্রুত জানাতে বলা হয়েছে৷












Click it and Unblock the Notifications