মারণ করোনার মহামারীতে বিশ্বে মৃত্যু ছাড়াল ৩৬ হাজার! আক্রান্ত বেড়ে সাড়ে সাত লক্ষ

করোনা ভাইরাসের মহামারীর জেরে সোমবার সারা বিশ্বে মৃত্যু হল দু-হাজারের বেশি মানুষের। সব মিলিয়ে এই বিশ্ব মহামারীর জেরে মৃতের সংখ্যা ছাড়াল ৩৬ হাজার। আক্রান্ত সাড়ে সাত লক্ষ।

করোনা ভাইরাসের মহামারীর জেরে সোমবার সারা বিশ্বে মৃত্যু হল দু-হাজারের বেশি মানুষের। সব মিলিয়ে এই বিশ্ব মহামারীর জেরে মৃতের সংখ্যা ছাড়াল ৩৬ হাজার। আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্তের সংখ্যা এদিন সাড়ে সাত লক্ষ ছাড়িয়ে গেল। তবে আক্রান্ত ও মৃতের সংখ্যা গতদিনের তুলনায় অনেকটাই কম।

মৃতের সংখ্যা ছাড়াল ৩৬ হাজার

মৃতের সংখ্যা ছাড়াল ৩৬ হাজার

করোনা ভাইরাসের সংক্রমণে সোমবার মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেল। এদিন এক লাফে মৃত্যের সংখ্যা বেড়েছে ২ হাজার। ইউরোপ ও আমেরিকায় মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তও। বিশ্বজুড়ে মারণ করোনা ভাইরাসের তাণ্ডবে ইতালির পাশাপাশি স্পেনের মৃত্যু বাড়ছে পাল্লা দিয়ে।

ইতালি ও স্পেনে বাড়ছে মৃত্যু

ইতালি ও স্পেনে বাড়ছে মৃত্যু

ইতালি ও স্পেনে পাল্লা দিয়ে মৃত্যু বাড়ছে করোনা সংক্রমণের জেরে। ইতালিতে এদিন মৃত্যু হয়েছে ৮১২ জনের। আর স্পেনে মৃত্যু হয়েছে ৫৩৭ জনের। এই পরিসংখ্যান একদিনের। এখন পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯১। আর স্পেনে মৃতের সংখ্যা ৭ হাজার ৩৪০।

আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লক্ষ

আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লক্ষ

করোনায় আক্রান্তের সংখ্যা গোটা বিশ্বজুড়েই বাড়ছে। সোমবার তা সাড়ে সাত লক্ষ ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্ত ৭ লক্ষ ৫২ হাজার ৮৫৪। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি আমেরিকায়। শুধু আমেরিকাতেই ১ লক্ষ ৪৫ হাজার ৫৪২ জন করোনায় আক্রান্ত। আর ইতালিতেও এই সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এক লাখ। ইতালিতে আক্রান্ত ১ লক্ষ ১ হাজার ৭৩৯।

কোথায় কত আক্রান্ত

কোথায় কত আক্রান্ত

সারা বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা যখন সাড়ে সাত লক্ষ, সবচেয়ে বেশি আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপরে রয়েছে ইতালি। এরপর রয়েছে স্পেন। স্পেনে ৮৫ হাজার, এরপর রয়েছে চিন। জার্মানিতে প্রায় ৬৪ হাজার আক্রান্ত। এরপরই আছে ইরান ও ফ্রান্স। তারপর ইংল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ড।

কোথায় কত মৃত

কোথায় কত মৃত

সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ২৩০। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ইতালিতে মৃতের সংখ্যা ১১ হাজার ৫৯১। এরপর স্পেনে মৃতের সংখ্যা ৭ হাজার ৩৪০। তারপর রয়েছে চিন ৩,৩০৪, ইরান ২৭৫৭, আমেরিকা যুক্তরাষ্ট্র ২৬১৬, ফ্রান্স ২৬০৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+