মৃতের সংখ্যা ২১০০ ছাড়াল, করোনা ভাইরাস নিয়ে লড়াইয়ে বড় ঘোষণা চিনে

চিনের হুবেই প্রদেশে নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে বুধবার। এখনও পর্যন্ত হুবেই প্রদেশে মৃতের সংখ্যয়া ২,০২৯ জনের। চিনের মতের সংখ্যা ২১১২।

চিনের হুবেই প্রদেশে নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে বুধবার। এখনও পর্যন্ত হুবেই প্রদেশে মৃতের সংখ্যয়া ২,০২৯ জনের। চিনে মৃতের সংখ্যা ২১১২। এদিকে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৬,২৬২ ছাড়িয়ে গিয়েছে।

মৃতের সংখ্যা ২১১২

মৃতের সংখ্যা ২১১২

৩ ফেব্রুয়ারি সোমবার চিন প্রশাসনের তরফে জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৩৬০। ৯ ফেব্রুয়ারি রবিবার রাতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে যায়। বুধবার ১৯ ফেব্রুয়ারি হুবেই প্রদেশে মৃতের সংখ্যাটা পৌঁছেছে ২০২৯-এ। অন্যদিকে চিনে সব মিলিয়ে মৃতের সংখ্যা ২১১২।

আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৬,২৬২

আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৬,২৬২

৩ ফেব্রুয়ারি সোমবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন। ৯ ফেব্রুয়ারি রবিবার আক্রান্তের সংখ্যাটা ৩৯৮০০ অতিক্রম করে। সোমবার রাতে জানানো হয়েছে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮০৭ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যাটা ছিল ৭২,৪৩৬। বুধবার রাত জানানো হয়েছে, সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাটা ৭৬,২৬২।

লেন্ডিং রেট কমালো চিন

লেন্ডিং রেট কমালো চিন

দেশ লড়াই করছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। ফলে অর্থনীতিকে সচল রাখতে এবং দীর্ঘ মেয়াদি ক্ষতি সামলাতে লেন্ডিং রেট কম করার কথা ঘোষণা করা হয়েছে চিনে। ১ বছরের ক্ষেত্রে সুদের হার ৪.১৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৪.০৫ শতাংশ। অন্যদিকে, পাঁচ বছরের নিচে সুদর ক্ষেত্রে তা করা হয়েছে ৪.৮ শতাংশ থেকে ৪.৭৫ শতাংশ। তবে করোনা ভাইরাসে চিনে কর্মসংস্থানের ওপরও প্রভাব ফেলতে শুরু করেছে।

ডায়মন্ড প্রিন্সেস থেকে নামানো হয়েছে ২ দেশের যাত্রীদের

ডায়মন্ড প্রিন্সেস থেকে নামানো হয়েছে ২ দেশের যাত্রীদের

জাপান উপকূলে নোঙর করে থাকা ডায়মন্ড প্রিন্সেস নামক বিলাসবহুল জাহাজ থেকে যাত্রীদের নামানোর প্রক্রিয়া বৃহস্পতিবারেও জারি রয়েছে। ইতিমধ্যেই যাঁদের কোয়ারেন্টাইনের সময়সীমা অতিক্রান্ত হয়েছে, তাঁদের নামিয়ে আনা হচ্ছে। এদিন কানাডা ও ইজরায়েলের যাত্রীদের নামিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হংকং, ম্যাকাও এবং তাইওয়ানের যাত্রীরাও ডায়মন্ড প্রিন্সেস ছেড়ে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+