ফের দাউদকে দেখা গেল করাচিতে, কার পার্টিতে ছিল জানেন কি!
পাকিস্তানেই বহাল তবিয়তে, সরকারি সুরক্ষায় বসে পার্টিতেও হাজির হচ্ছে মুম্বই বিস্ফোরণের ষড়যন্ত্রী দাউদ ইব্রাহিম। প্রাক্তন পাকি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের দেওয়া পার্টিতে হাজির হয়েছিল সে।
দাউদ ইব্রাহিম রয়েছে পাকিস্তানেই। বহাল তবিয়তে, সরকারি সুরক্ষায়। আর সেখানে বসে পার্টিতেও হাজির হচ্ছে মুম্বই বিস্ফোরণের ষড়যন্ত্রী দাউদ ইব্রাহিম। প্রাক্তন পাকি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের দেওয়া পার্টিতে হাজির হয়েছিল সে।
ইন্টেলিজেন্স এজেন্সি সূত্রে খবর, সম্প্রতি দাউদের অপারেশন হয়েছে। সে মারা যায়নি। কিছুদিন আগে দাউদ মারা গিয়েছে বলে খবর ছড়িয়েছিল। তারপর থেকেই গোয়েন্দারা নিয়মিত দাউদের খবর নেওয়া শুরু করেন। তারপরই জানা গিয়েছে, দাউদ এখন পুরোপুরি সুস্থ নয়। তবে হাঁটাচলা করতে বা বাইরে বেরতে কোনও সমস্যা নেই দাউদের।

ঘটনা হল, দাউদের মেয়ে মাহরুখের বিয়ে হয়েছে মিয়াঁদাদের ছেলে জুনেইদের সঙ্গে। তাদের বাড়িতেই একেবারে নিকটাত্মীয়দের নিয়ে পার্টির আয়োজন করা হয়। সেখানেই দাউদ হাজির ছিল।
ভারতের তরফে দাউদকে হাতে পেতে চাপ বাড়ানোয় আইএসআইয়ের তরফে দাউদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘেরা হয়েছে আন্ডারওয়ার্ল্ড ডনকে। একেবারে ভিতরের বৃত্তে রয়েছে দাউদের খাস লোকজন। বাকী দুই বৃত্তে পুলিশ ও আইএসআই।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় শুক্রবার আবু সালেম সহ মোট পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। দাউদকেও কি শেষপর্যন্ত দেশে ফিরিয়ে শাস্তি দেওয়া সম্ভব, এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে জনতার মনে। তা সম্ভব কিনা তা সময়ই বলবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications