Cyclone Mocha: ঘন্টায় ২২০ কিমি গতিতে 'সুপার-সাইক্লোন' মোখা আছড়ে পড়বে! শঙ্কা পদ্মাপাড়ে

Cyclone Mocha: ধেয়ে আসছে সাইক্লোন! যদিও সেটি এখনও নিম্নচাপের আকারেই রয়েছে। আগামী ১৩ মে থেকে ১৪ তারিখ ভোরের মধ্যে সাইক্লোন mocha আঘাত হানতে পারে বলে ইঙ্গিত আবহাওয়াবিদদের।

শুধু তাই নয়, কক্সবাজার এটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস বাংলাদেশ হাওয়া অফিসের। এরপর সেন্টমার্টিনে তাণ্ডব চালাতে পারে বলে মনে করা হচ্ছে। এরপর চট্টগ্রামে এই ঝড় আঘাত করবে বলেও অনুমান। যদিও যে কোনও সময়ে এই ঝড় পথ পরিবর্তন করতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরফে।

ঘন্টায় ২২০ কিলোমিটার গতিতে সুপার-সাইকোন মোখা আছড়ে পড়বে!

আর সেজন্যে ইতিমধ্যে বাংলাদেশের উপকূলে থাকা একাধিক জেলাকে অ্যালার্ট করা হয়েছে। এমনকি সংলগ্ন জেলাগুলিকেও প্রশাসনের তরফে সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলাদেশ সরকারের দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা শাসকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এমনকি সাইক্লোন মোখা নিয়ে ইতিমধ্যে এই বৈঠকও করেছেন সংশ্লিষ্ট ওই মন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের রহমান সাহেব জানিয়েছেন, আগামী ১১ মে থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পাশাপাশি ঘূর্ণিঝড় মোখা আগামী ১৩ থেকে ১৪ মের মধ্যে দেশের কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যাবতীয় কাজ সেরে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী।

অন্যদিকে ঝড়ের কারণে পাহাড়ে ধস নামার শঙ্কা রয়েছে। আর তাই দ্রুত পাহাড় ঘেঁষে থাকা রোহিঙ্গাদের সরানোর কাজ চলছে। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক ত্রাণ মজুত করা হয়েছে। তৈরি রাখা হয়েছে খাবার থেকে জল। সে দেশের হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে ১৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে বাংলাদেশ থেকে।

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড়,

১২ মে উত্তর পূর্ব দিকে সেটি ক্রমশ বাঁক নেবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এরপর সেটি কক্সবাজার এবং মায়ানমারের ওপর দিয়ে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস বাংলাদেশ হাওয়া অফিসের তরফে।

আর সেই সময়ে ঘন্টায় ১৮০ থেকে ২২০ কিলোমিটার গতিতে সেটি আঘাত হানবে বলে মনে করা হচ্ছে। এমনকি সাইক্লোনটি সুপার সাইক্লোনের রুপ নিতে পারে বলেও আশঙ্কা সে দেশের আবহাওয়াবিদদের। ইতিমধ্যে সেখানে সমুদ্রবন্দরগুলিতে অ্যালার্ট দেখানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+