এত সহজে যাবে না করোনা, আশঙ্কা বিশ্বস্বাস্থ্য সংস্থার
এত সহজে যাবে না করোনা, আশঙ্কা বিশ্বস্বাস্থ্য সংস্থার
কোভিড-১৯ এর আরও ভয়ঙ্কর স্ট্রেনের সংক্রমণে পড়তে চলেছে বিশ্ব। এরকমই আশঙ্কার কথা ব্যক্ত করল বিশ্বস্বাস্থ্য সংস্থা৷ মে মাসের মাঝামাঝি থেকেই বিশ্ব জুড়ে নিম্নমুখী ছিল করেনা সংক্রমণ৷ সম্প্রতি তা বেড়ে আবার দৈনিক ৫ লক্ষে পৌঁছেছে! যার বেশিরভাগটিই ডেল্টা ভ্যারিয়েন্টর কারণে হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছে WHO

কী বলছে পরিসংখ্যান?
সারা বিশ্বে করোনার গ্রাফ কিছুটা নীচে নেনেছিল জুনে৷ সেখান থেকে গত দু'দিনে ৫ লক্ষ ৪০ হাজারের লক্ষমাত্রা স্পর্শ করেছে করোনা সংক্রমণ৷ জুন মাসে ভারতে দৈনিক সংক্রমণ নেমেছিল ১১ হাজার-এ গত দু'দিনে তা ২৩ হাজার পার করে গিয়েছে৷ তৃতীয় ওয়েভের আশঙ্কায় দেশের বিভিন্ন রাজ্যে আংশিক এবং পুরোপুরি লকডাউনের ব্যবস্থা নিচ্ছে সংক্রমণ আটকাতে৷ বন্ধ হতে বসা সেফহোম ও করোনা সেন্টারগুলিকে নতুন করে আধুনিক ব্যবস্থায় সাজানো হচ্ছে।

কী বলছে WHO?
করোনার তৃতীয় ওয়েভ তো বটেই পাশাপাশি করোনার স্থায়ীত্ব নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ WHO-র পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে৷ মহামারি শেষ হওয়ার ধারে কাছেও নেই আমরা৷ বরং ডেল্টার থেকেও আরও ভয়ঙ্কর করোনা স্ট্রেনের সংক্রমণের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা৷ হয়ত যে স্ট্রেনকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হবে আমাদের! যদিও এই প্রথম নয় শুরু থেকেই করোনা নিয়ে আশঙ্কা আর উদ্বেগ ছাড়া কোন পজিটিভ কথা বলতে পারেনি ডব্লিউএইচও৷ তবে বিশ্বস্বাস্থ্য সংস্থার এই সতর্কবাণী নতুন করে সারা বিশ্বকে চিন্তায় ফেলছে৷

সংক্রমণ শূন্য অস্ট্রেলিয়াতেও বাড়ছে সংক্রমণ!
করোনার দ্বিতীয় ওয়েভের সময় যখন সারা বিশ্বের তাবড় তাবড় দেশগুলি হিমসিম খাচ্ছিল তখন কিন্তু নিজেদের দেশে করোনা সংক্রমণ শূন্য রাখতে পেরেছিল অস্ট্রেলায়৷ প্রচন্ড সতর্কতা এবং দ্রুত ভ্যাকসিনেশনের পরও নিজেদের জিরো করোনার রেকর্ড অক্ষুন্ন রাখতে পারেনি অস্ট্রেলিয়া৷ দ্বীপ দেশটিতে দৈনিক সংক্রমণ ১০০০ স্পর্শ করেছে৷

অলিম্পিক ও করোনা!
সম্প্রতি টোকিওতে নতুন ১৩০৮ সংক্রমন ধরা পড়েছে৷ একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রকাশিত হয়েছে৷ চলতি বছরের জানুয়ারি থেকে এটিই এখন সবচেয়ে বেশি দৈনিক সংক্রমণ৷ অলিম্পিকে অংশ নেওয়া এক অ্যাথলিট এবং ১১ জন অলিম্পিক কর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ এই ১২জনকেই হাইস্পিড কোভিড-স্পেডার বলে ধরা হচ্ছে৷
ইন্দোনেশিয়াতে বাড়ছে কোভিড!
শেষ দু'দিনে রেকর্ড গড়ে ৫৭৫৫৭-র দৈনিক সংক্রমণকে স্পর্শ করেছে ইন্দোনেশিয়া৷ হাসপাতাল ও অক্সিজেনের অপ্রতুলতার দিকে এগোচ্ছে দেশটি। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক ব্যাঙ্ক থেকে ইন্দোনেশিয়াকে অর্থ সাহায্য পাঠানো হচ্ছে চিকিৎসা পরিসেবার উন্নতি ঘটিয়ে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য।

করোনায় মৃত্যু বেড়েছে আফ্রিকায়!
হাসপাতাল, আইসিইউ এবং অক্সিজেনের অভাবে করোনা সংক্রমণে মৃত্যের সংখ্যা বাড়ছে আফ্রিকা জুড়ে৷ শেষ সপ্তাহ থেকে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে মৃত্যুর হারে!
তৃতীয় ওয়েভের দোরগোড়ায় দাঁড়িয়ে WHO এর গবেষণা নতুন করে ভয় ধরাচ্ছে মানুষের মনে৷ কোথায় শেষ এই মহামারির নাকি এভাবেই আর পাঁচটা রোগের মতো থেকে যাবে করোনা? এ প্রশ্নের উত্তর আপাতত দিতে পারছেন না করোনার গবেষকরা।












Click it and Unblock the Notifications