রাশিয়ায় কেন লোকচক্ষুর আড়ালে বসে কাজ করে চলেছেন পুতিন! করোনার আবহে বড়সড় তথ্য
রাশিয়ায় কেন লোকচক্ষুর আড়ালে বসে কাজ করে চলেছেন পুতিন! করোনার আবহে বড়সড় তথ্য
ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু পর্যন্ত একাধিক রাষ্ট্রনেতাকে ঘিরে করোনা সংক্রমণের আতঙ্ক দানা বাঁধে। সেই পরিস্থিতিতে এবার রাশিয়ার রাষ্ট্রনেতা ভ্লাদিমির পুতিন লোকচক্ষুর আড়ালে যেতেই জল্পনা তুঙ্গে চড়েছে।

মূলত, কয়েক দিন আগেই রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন এক চিকিৎসক। এওই চিকিৎসক মস্কোর করোনা আক্রান্তদের হাসপাতালের অন্যতম স্তম্ভ ছিলেন। তবে সম্প্রতিককালে তিনি করোনা আক্রান্ত হিসাবে উঠে এসেছেন। আর এরপরই রাশিয়ার রাষ্ট্রপ্রধান পুতিনকে নিয়ে শুরু হয়েছে উদ্বেগ।
জানা গিয়েছে, ওই করোনা আক্রান্ত চিকিৎসকের সঙ্গে যখন পুতিন দেখা করেন,তখন তাঁর হাতে বা গায়ে কোও নিরাপত্তাজনিত মোড়ক ছিল না। ফলে তাঁকে ঘিরে শঙ্কা শুরু হতেই, রাশিয়া প্রশাসন পুতিনকে আলাদা জায়গায় রেখেছে বলে খবর। তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন কী না, তা নিয়ে নিশ্চিত বার্তা এখনও আসেনি।












Click it and Unblock the Notifications